Wednesday, April 22, 2026
HomeScrollশেষ ওভারে বল করার আগে কী মনে হয়েছিল? জানালেন দুবে
Shivam Dube

শেষ ওভারে বল করার আগে কী মনে হয়েছিল? জানালেন দুবে

'নিজের উপর বিশ্বাস রেখেছিলাম', শেষ ওভারে বল করা নিয়ে জানালেন দুবে

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ছিল টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল (T20 World Cup Semifinal 2026)। আর সেই ম্যাচ দেখে হয়তো অনেকের আর্ট বিট বেড়ে গিয়েছিল। কারণ শেষ ওভারে দরকার ছিল ৩০ রানের। শিবম দুবের (Shivam Dube) হাতে বল থামিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। সেটাই অবাক করার বিষয় ছিল। কারণ গোটা ম্যাচে একটিও বল করেননি দুবে। বরং অনেকে ভাবছিলেন শেষ ওভার করবেন অক্ষর প্যাটেলই (Axar Patel)। কিন্তু শেষ ওভারে বল করার আগে কী মনে হয়েছিল দুবের? সে কথা এবার নিজেই জানালেন ভারতীয় ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ভিডিয়োতে দুবে (Shivam Dube) বলেছেন, ‘ঠিক হয়ে গিয়েছিল যে তাঁকেই শেষ ওভার করতে হবে। ভয়ে কাঁপছিলাম আমি। কারণ গোটা ম্যাচে একটিও বল করিনি। ৩০ রান যে আটকাতে পারব সেই বিশ্বাস ছিল’। তিনি আরও বলেছেন, ‘ম্যাচে শতরান করেছিলেন বেথেল। ফলে বল করা যে সহজ হবে না জানতাম। ভালো জায়গায় বল করতে হবে, সেটা নিজেকে বুঝিয়েছিলাম। প্রথম দু’টি বল ভালো করতে চেয়েছিলাম। জানতাম দুটো বলে রান না হলে ওরা চাপে পড়ে যাবে। সেটাই হয়েছে।’

আরও খবর : এবার ‘বিগ বস’ সৌরভ! কবে থেকে শুরু হচ্ছে নতুন শো?

অন্যদিকে সেদিন ব্যাট হাতেও দারুন পারফর্ম করেছিলেন শিবম দুবে (Shivam Dube)। ২৩ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এর পরে শেষ ওভারেও বল করেন তিনি। ফলে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের জয়ের পিছনে বড় হাত রয়েছে দুবেরও। এ নিয়ে তিনি বলেছেন, সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আপনার যদি ১০ শতাংশও যোগদান থাকে, সেটাই অনেক। আমি সেটাই করতে করতে চেয়েছিলাম। আর সেটা করতে পেরেছি’।

শেষ ওভারে, শিবমের (Shivam Dube) বলে দু’রান নিতে গিয়ে রান আউট হন বেথেল। পরের দুটি বলেও সিঙ্গেল আসে। একটি ওয়াইডও হয়। শেষ তিন বলে তিনটি ছয় মারেন জফ্রা আর্চার। তবে ততক্ষণে ম্যাচ হাতে চলে এসেছিল ভারতের। শেষ পর্যন্ত ওই ম্যাচ ৭ রানে জেতে টিম ইন্ডিয়া।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker