Saturday, June 6, 2026
HomeScroll‘পরিবর্তন যাত্রা’র গ্র্যান্ড ফিনালে, ১৪ মার্চ মোদির ব্রিগেড!
Narendra Modi

‘পরিবর্তন যাত্রা’র গ্র্যান্ড ফিনালে, ১৪ মার্চ মোদির ব্রিগেড!

২৬-এর ভোটের সুর বাঁধবে বিজেপি

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে বঙ্গ বিজেপি (Bengal BJP)। রাজ্যজুড়ে দলের মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’-র (Parivartan Yatra) গ্র্যান্ড ফিনালে হতে চলেছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামী ১৪ মার্চ সেই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। লক্ষ্য একটাই, ব্রিগেডের মঞ্চ থেকে ফের একবার পরিবর্তনের বার্তা দিয়ে ছাব্বিশের নির্বাচনের লড়াইয়ের সুর বেঁধে দেওয়া।

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯টি ‘পরিবর্তন যাত্রা’ শুরু হয়েছে। প্রায় ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করে এই যাত্রাগুলি আগামী ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে পৌঁছবে। এরপর ১৪ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে বিশাল সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হবে। শেষবার ২০২১ সালের ৭ মার্চ বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের সভা থেকে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মোদি। পাঁচ বছর পর আবার একই প্রেক্ষাপটে সেই মঞ্চেই ফিরছেন তিনি।

আরও পড়ুন: এক ধাক্কায় ৬০ টাকা বাড়ল রান্নার গ্যাস!

পরিবর্তন যাত্রাকে ঘিরে রাজ্যে আসছেন একাধিক সর্বভারতীয় বিজেপি নেতা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর-সহ মোট পাঁচজন নেতা রাজ্যের পাঁচটি ভিন্ন প্রান্ত থেকে এই যাত্রার নেতৃত্ব দেবেন। জনভিত্তি বাড়াতে এ বার ‘যোগদান মেলা’-র বদলে সরাসরি মানুষের কাছে পৌঁছনোর কৌশলেই বেশি জোর দিচ্ছে বিজেপি।

২০২৬ সালের ভোটের প্রস্তুতি হিসেবে প্রার্থী বাছাইয়েও সতর্ক বিজেপি নেতৃত্ব। চলতি মাসের মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা দিল্লিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। জেলার তরফে প্রতিটি আসনের জন্য তিনটি করে নাম প্রস্তাব করা হবে। রাজ্য নেতৃত্ব সেই নামগুলি যাচাই করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবে। জেলা স্তরের রিপোর্ট এবং কেন্দ্রীয় বিজেপির সমীক্ষা মিলিয়েই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। শনিবার সল্টলেকের দলীয় কার্যালয়ে এই নিয়ে দীর্ঘ আলোচনা করেন রাজ্য কোর কমিটির সদস্যরা। বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেবের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে এই ব্রিগেড সমাবেশই বঙ্গে বিজেপির ঝোড়ো প্রচারের ভিত্তিপ্রস্তর হতে চলেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini