Sunday, February 8, 2026
HomeScrollটি২০ বিশ্বকাপ নিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা ইডেনে!
T20 World Cup 2026

টি২০ বিশ্বকাপ নিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা ইডেনে!

শনিবার মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ!

ওয়েব ডেস্ক : শনিবার থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। ভারত (India) ও শ্রীলঙ্কায় (Srilanka) যৌথভাবে এই বড় টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। ইডেনে (Eden) বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ রয়েছে। তবে বিষয় হল ভারতের কোনও ম্যাচ নেই ঐতিহাসিক এই ক্রিকেট গ্রাউন্ডে। যা নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু এই টুর্নামেন্টকে ঘিরে ইডেন চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

জানা যাচ্ছে, ইডেনে বিশ্বকাপের ম্যাচ চলাকালীন সব ধরণের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে ইডেন ও ময়দান চত্বরে। শুধু তাই নয়, বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ইডেন চত্বরে কোনও ধরণের গাড়ি পার্কিং করা যাবে না। মূলত সব ধরণের পার্কিং বন্ধ রাখা হচ্ছে। এছাড়া সমস্ত বাস ও মিনি বাসগুলির রাস্তা পরিবর্তন করা হবে বলে খবর।

আরও খবর : কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন BCCI-এর!

শনিবার মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড (Scotland) ও ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। এদিন ৩টে থেকে শুরু হচ্ছে এই ম্যাচ। কিন্তু তার আগে শুক্রবার ইডেন গার্ডেন্সের নিরাপত্তা ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। অন্যদিকে, গ্রুপ পর্বে কোনও বড় ম্যাচ না থাকায় ইডেনে দর্শক সংখ্যা কম হবে বলেই মনে করছে সিএবি। কিন্তু তা সত্বেও ইডেন গার্ডেন্স চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন ইডেনের সামনের রাস্তা আংশিক চালু থাকতে সূত্রের খবর।

মূলত, ইডেনে কলকাতায় একটি সেমিফাইনাল ও ভারতের সুপার এইট এর ম্যাচ ছাড়াও গ্রুপের আরও ছটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলো চলার সময় নিরাপত্তা কেমন হবে? তা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার শুক্রবার আলোচনা করেছেন বলে খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News