Friday, March 27, 2026
HomeScrollতমলুকে বেসরকারি নার্সিং হোমে ২ মাসের শিশুর মৃত্যু
Tamluk

তমলুকে বেসরকারি নার্সিং হোমে ২ মাসের শিশুর মৃত্যু

উমোনিয়া নিয়ে শিশুটিকে ওই নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল

তমলুক: তমলুকের (Tamluk) একটি বেসরকারি নার্সিং হোমে ২ মাস বয়সি এক শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে নিউমোনিয়া নিয়ে শিশুটিকে ওই নার্সিং হোমে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, গুরুতর অসুস্থতা সত্ত্বেও তাকে আইসিইউ-তে না রেখে জেনারেল বেডে রাখা হয়েছিল (District news)।

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় হঠাৎ শিশুটি অস্বস্তি বোধ করতে শুরু করলে তারা নার্সিং স্টাফদের ডাকতে থাকেন। অভিযোগ, বহুবার ডাকাডাকির পরও কোনও স্টাফকে পাওয়া যায়নি। পরে যখন নার্সিং স্টাফ পৌঁছন, ততক্ষণে শিশুটির মৃত্যু ঘটে।

আরও পড়ুন: সোনারপুরে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের সদস্যরা। নার্সিং হোমের ভিতরেই শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ। হাসপাতালের রিপোর্ট নিয়ে নতুন করে বিতর্ক শুরু হলেও প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও পর্যন্ত মৃত শিশুর পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto