Sunday, May 17, 2026
HomeScrollপ্রতিবন্ধকতার মধ্যেও SIR-এর কাজ সম্পূর্ণ করলেন শোভানারা বায়েন!
SIR

প্রতিবন্ধকতার মধ্যেও SIR-এর কাজ সম্পূর্ণ করলেন শোভানারা বায়েন!

৯৯ শতাংশ কাজ সম্পূর্ণ করে ফেলেছেন তিনি!

ওয়েব ডেস্ক : রাজ্যে এসআইআর (SIR)-এর কাজ শুরু হতেই একের পর এক ঘটনা। কোথাও ভোটার তালিকার নিবিড় সংশোধনের চাপে বিএলও (BLO)-র আত্মহত্যার ঘটনা। আবার কোথাও কাজের চাপে বিএলও অসুস্থ হওয়ার ঘটনা। এর মধ্যেই উঠে এল এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার ছবি। এই প্রক্রিয়া প্রায় সম্পন্ন করে ফেলেছেন বাঁকুড়ার (Bankura) এক প্রতিবন্ধী বিএলও।

ওই বিএলও (BLO)-র নাম শোভানারা বায়েন। জন্ম থেকেই এক পা নেই তাঁর। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের জামশুলি গ্রামের বাসিন্দা তিনি। এমএ-বিএড করা শোভানারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজ করতেন। নির্বাচন কমিশনের এসআইআর কাজে বিএলও হিসেবে কাজ করছেন তিনি।

আরও খবর : তমলুকে বেসরকারি নার্সিং হোমে ২ মাসের শিশুর মৃত্যু

জানা গিয়েছে, প্রথমে তাঁকে বিএলও (BLO)-র দায়িত্ব দেওয়ার পরেই নিজের শারিরিক প্রতিবন্ধকতার কথা নির্বাচন কমিশনে জানিয়েছিলেন তিনি। কিন্তু এলাকায় তেমন বিএলও না  থাকায় জামশুলি গ্রামের ২৩৮ নং বুথের বিএলও হিসেবে কাজ কর‍তে বাধ্য হন শোভানারা বায়েন। সকালে আইসিডিএস সেন্টার, তারপরেই শারিরিক প্রতিবন্ধকতার মধ্যেই এক পায়ে লাফিয়ে লাফিয়ে ভোটারদের দরজায় ঘুরে ঘুরে এসআইআর কাজ চালিয়ে গিয়েছেন তিনি।

জানা গিয়েছে, দায়িত্ব পাওয়ার পরেই, নিজের বুথে ইতিমধ্যেই ৯৯ শতাংশ কাজ সম্পূর্ণ করে ফেলেছেন তিনি। এলাকার মানুষ আশেপাশের বিএলও-রাও শোভানারাকে সাহায্য করেছেন তার প্রতিবন্ধকতার জন্য। এইভাবেই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এসআইআর-এর কাজ করছেন বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের শোভানারা বায়েন।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot