ওয়েব ডেস্ক: সকালের ভ্যাপসা গরম আর মেঘলা আকাশে অস্বস্তি বাড়লেও, তার মধ্যেই স্বস্তির বার্তা দিল আবহাওয়া দফতর (Weather Office)। আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ (South Bengal) ও উত্তরবঙ্গে (North Bengal) ঝড়-বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
সোমবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। এই পরিস্থিতি মঙ্গলবার ও বুধবার পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও (Kolkata) সকাল থেকে মেঘ-রোদের খেলা চলছে। সঙ্গে গরম ও আর্দ্রতার অস্বস্তি বজায় থাকবে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও খবর : চতুর্থ ভোটার তালিকা প্রকাশ করল কমিশন
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির দাপট আরও বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার শিলাবৃষ্টির হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারে। বুধবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে।
এদিকে ঝড়-বৃষ্টির (Rain) কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সাময়িকভাবে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে, ফলে গরমের অস্বস্তি কিছুটা কমবে। তবে কয়েকদিন পর ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
দেখুন অন্য খবর :







