Thursday, March 26, 2026
HomeScrollহাইকোর্টে নথিতে সই করে ইলেকশন পিটিশনের পাল্টা হলফনামা জমা দিলেন অভিষেক

হাইকোর্টে নথিতে সই করে ইলেকশন পিটিশনের পাল্টা হলফনামা জমা দিলেন অভিষেক

এদিন বেলা ১১টায় হাইকোর্টে যান অভিষেক

কলকাতা: ডায়মন্ড হারবারে তাঁর বিরুদ্ধে দায়ের ইলেকশন পিটিশনের জবাব দিতে পাল্টা হলফনামা জমা দেওয়ার আগে নথিতে সই করতে সোমবার হাইকোর্টে (High Court) যান তৃণমূলের (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বেলা ১১টায় হাইকোর্টে যান তিনি। এর আগে, ডায়মন্ড হারবারে (Diamond Harbour) লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2025) পরাজিত বিজেপি (Bjp) প্রার্থী অভিজিৎ দাস ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন।

সূত্রের খবর, এদিন তৃণমূল নেতা কনভয় নিয়ে হাইকোর্টের F গেটে পৌঁছন। গাড়ি থেকে নেমে তিনি ওথ কমিশনারের অফিসে ঢুকে নথিতে সই করেন। তারপর বেরিয়ে যান।

আরও পড়ুন: ফের জীবনকৃষ্ণের বাড়িতে ইডি

গত বছর লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে প্রায় ৭ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো সাংসদ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ওই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেন অভিজিৎ দাস। তাঁর অভিযোগ, ওই নির্বাচনে ব্যাপক বুথ দখল ও ছাপ্পা ভোট হয়েছে, আর তার জেরেই তৃণমূল প্রার্থী এত বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।

এই মামলায় আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানতে চেয়েছিল হাই কোর্ট। কিন্তু অভিযোগ, তিনি সেই নির্দেশ মানেননি। এরপর বিচারপতি তাঁকে জরিমানার সতর্কবার্তা দেন এবং নির্দেশ দেন আগামী ২৮ আগস্টের মধ্যে লিখিত আকারে নিজের বক্তব্য জমা দিতে হবে। অন্যথায় আদালত শুধুমাত্র একপক্ষের যুক্তির ভিত্তিতেই শুনানি চালিয়ে যাবে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto