ব্যারাকপুর: ভোটের মুখে ভাটপাড়ায় বিজেপি (BJP) শিবিরে ভাঙন। দলের পরিচিত মুখ রাজ বিশ্বাস তৃণমূল (TMC) কংগ্রেসে যোগ দিলেন। টিটাগরের (Titagarh) জেলা তৃণমূল কার্যালয়ে ব্যারাকপুরের (Barackpore) সাংসদ পার্থ ভৌমিক তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।
একসময় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন রাজ। এবার সেই শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় ভাটপাড়ার রাজনৈতিক অঙ্কে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: বাড়ি বাড়ি প্রচারে মধুপর্ণা, ভোট কাটা নিয়ে বিজেপিকে নিশানা তৃণমূল প্রার্থীর
যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, সৌরভ সিং-সহ তৃণমূলের অন্যান্য নেতারা। তৃণমূলের দাবি, নির্বাচনের আগে বিজেপির ঘাঁটিতে এই ভাঙন তাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে। অন্য দিকে, বিজেপির তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।







