Sunday, May 17, 2026
HomeScrollচিন্নাস্বামী মুখোমুখি RCB-SRH, দেখুন কোন দল কতটা এগিয়ে
IPL 2026

চিন্নাস্বামী মুখোমুখি RCB-SRH, দেখুন কোন দল কতটা এগিয়ে

সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে হায়দরাবাদ

ওয়েব ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান। শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL 2026)। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru ) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) অনুষ্ঠিত হবে এই ম্যাচ যা নিয়ে উন্মাদনা তুঙ্গে রয়েছে ভক্তদের মধ্যে। দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোন দল কতটা এগিয়ে রয়েছে?

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান বলছে, লড়াই বরাবরই হাড্ডাহাড্ডি। এখনও পর্যন্ত মোট ২৫টি ম্যাচের মধ্যে বেঙ্গালুরু (RCB) জিতেছে ১১টি, হায়দরাবাদ জিতেছে ১৩টি, আর একটি ম্যাচে কোনও ফলফল বার হয়নি। ফলে দেখা যাচ্ছে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে হায়দরাবাদ (SRH)।

আরও খবর : আইপিএল সম্প্রচার বিতর্কে পাল্টি খেল বাংলাদেশ! ইউনুসের ‘নিষেধাজ্ঞা’ তুলে বড় ঘোষণা তারেক সরকারের

তবে ঘরের মাঠে খেলতে নামছে বেঙ্গালুরু, যা তাদের জন্য বড় সুবিধা হতে পারে। এদিকে চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত। ছোট বাউন্ডারি ও সমতল উইকেটের কারণে এখানে সাধারণত বড় রান ওঠে। এদিন প্রথম ইনিংসে বড় রান হওয়ার সম্ভাবনা রয়েছে।

বোলারদের জন্য এই মাঠ সবসময়ই চ্যালেঞ্জিং, বিশেষ করে ম্যাচের শেষদিকে। এছাড়া রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল কিছুটা বাড়তি সুবিধা পেতে পারে। সেই কারণে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এদিকে আবহাওয়ার দিক থেকেও কোনও বাধা নেই। আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে নিরবচ্ছিন্নভাবে ম্যাচ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। তবে আজ উদ্বোধনী ম্যাচ কে জেতে সেটাই এখন দেখার বিষয়।

দেখে নেওয়া যাক আরসিবি (RCB) ও সানরাইজার্স হায়দরাবাদের (SRH) সম্ভাব্য একাদশ কী হতে পারে…

আরসিবি : বিরাট কোহলি, রজত পতিদার, দেবদত্ত পাড়িক্কল, টিম ডেভিড, ফিল সল্ট, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, নুয়ান থুশারা, সুয়াশ শর্মা, ক্রুনাল পাণ্ডিয়া

সানরাইজার্স হায়দরাবাদ : ট্র্যাভিস হেড, অনিকেত ভার্মা, হেনরিখ ক্লাসেন, ইশান কিষাণ, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, লিয়াম লিভিংস্টোন, কামিন্দু মেন্ডিস, ব্রাইডন কার্স, হর্ষাল প্যাটেল, জিশান আনসারি

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot