Thursday, July 2, 2026
HomeScrollকোহলির ভবিষ্যৎ কী? ঠিক করতে দলের সঙ্গে বৈঠকে RCB
Virat Kohli

কোহলির ভবিষ্যৎ কী? ঠিক করতে দলের সঙ্গে বৈঠকে RCB

বিরাট কোহলিকে নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন সত্যেন গজওয়ানি

ওয়েব ডেস্ক : সম্প্রতি বিক্রি হয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ৮০০ কোটি থেকে দলের দাম বেড়েছে ১৫ হাজার কোটি টাকারও বেশি। আর হাত বদলের পর প্রশ্ন উঠছে, দলের নাম, পরিকাঠামো কি বদলাবে? এ নিয়ে এবার মুখ খুলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন ভাইস প্রেসিডেন্ট সত্যেন গজওয়ানি (Satyan Gajwani)। বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

মূলত আরসিবিকে (RCB) কিনেছে একটি কনসর্টিয়াম। এতে রয়েছে একাধিক সংস্থা। আরসিবি’র কনসর্টেয়ামে রয়েছে টাইমস গ্রুপ। আর এই গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সত্যেন গজওয়ানি সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে আরসিবি ও বিরাট কোহলিকে নিয়ে, ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে, তা বলেছেন।

আরও খবর : পায়ের পেশিতে অসহ্য ব্যথা, গুরুতর চোট! এবার IPL থেকে ছিটকে গেলেন ধোনি? দেখুন বড় আপডেট

মূলত, প্রথম থেকেই আরসিবি’র অংশ কোহলি (Kohli)। আর এ নিয়ে সত্যেন গজওয়ানি বলেছেন, “বিরাট একজন আইকনিক খেলোয়াড় এবং তাঁর সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা কৃতজ্ঞ। যখন চুক্তিটি শেষ পর্যন্ত সম্পন্ন হবে, আমি নিশ্চিত যে বিরাটের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বোঝার জন্য আমরা তাঁর এবং তাঁর টিমের সঙ্গে নিবিড় আলোচনা করব। যাতে আমরা সংশ্লিষ্ট সকলের জন্য সম্মিলিতভাবে সাফল্য নিশ্চিত করতে পারি।”

উল্লেখ্য, ২০০৮ সালে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে কিনেছিল ইউবি গ্রুপ। তখনই দলের নাম রাখা হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে হাত বদলের পর মনে করা হচ্ছিল দলের নাম পরিবর্তন হতে পারে। তবে এ নিয়ে সত্যেন জানান, আরসিবির ব্র্যান্ড ভ্যালুর কারণে দলের নাম পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO