Friday, March 27, 2026
HomeScroll৪৫ জনের নামে ফর্ম ৭ জমা বিজেপি নেতার, কীভাবে সম্ভব?
Form 7

৪৫ জনের নামে ফর্ম ৭ জমা বিজেপি নেতার, কীভাবে সম্ভব?

বিরাট অভিযোগ তৃণমূলের, রিপোর্ট তলব কমিশনের

ওয়েবডেস্ক-  এসআইআর (SIR Hearing) এ যাদের শুনানির হয়ে গেছে তাদের মৃত দেখিয়ে ফর্ম-৭ (Form 7)  ফিলাপ করে বিডিও অফিসে জমা দেওয়া হয়েছে বিজেপির (Bjp) পক্ষ থেকে। এই অভিযোগে বাদুড়িয়া বিডিও অফিসে (Baduria BDO office) সেই মৃত ও ডবলিং ভোটারদের নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি ঘটনা অস্বীকার করে বলেন, এগুলো তৃণমূলের কারসাজি এসআইআর ভন্ডুল করার চক্রান্ত।

বাদুড়িয়ার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ব্যানা গ্রামে ৪৫ নম্বর বুথে ৩৩ জন মৃত ও ১২ জন ডবলিং ভোটারের নামে ফর্ম-৭ ফিলাপ করে জমা দেয় বিজেপির মন্ডল সভাপতি দীপক মন্ডল বলে অভিযোগ।

এই অভিযোগে শুক্রবার বিকেলে ভোটারদের সঙ্গে নিয়ে বাদুড়িয়া বিডিও অফিসে সামনে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। তার পর ৪৫ জনই ঘরের মধ্যে ঢুকে বিডিও পার্থ হাজরার সামনে হাজির হয় তারা মৃত কি জীবিত তা প্রমাণ করতে। বিডিও পার্থ হাজরা সবাইকে আশ্বস্ত করেন বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

৭৩ বছরের অবসরপ্রাপ্ত সেনা কর্মী এলাহী বক্স বলেন, কে আমাকে মৃত ঘোষণা করেছে আমার ডেথ সার্টিফিকেট চাই। এরা ননসেন্স এদের প্রত্যেককে আর্মিতে ভর্তি করা উচিত যেখানে জবাব দিতে হয়। এদের জবাব দিতে হয় না সেই জন্য এরা যা খুশি করছে। এছাড়াও সত্তর উর্ধ্ব বয়স্ক ভোটাররা মহিলারা তাদের হয়রানির করার জন্য ক্ষুব্ধ হয়ে বলেন যখন আমরা মৃত তখন আমাদের ডেথ সার্টিফিকেটটি দেখাক।

আরও পড়ুন- বিধানসভায় পেশ হল মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এমেন্ডমেন্ড বিল

বিডিও পার্থ হাজরা বলেন, ওনারা কমপ্লেন নিয়ে এসেছিলেন আমরা তদন্ত করে যেটা পাব সেটাই রেজাল্ট হবে।

চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মেহেবুব আলম বলেন বিডিও আশ্বস্ত করেছেন বিএলও তদন্ত করে রিপোর্ট দেবেন ভোটার বাদ যাওয়ার সম্ভাবনা নেই। বিজেপির জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, তৃণমূলই এইসব ভুলভাল করছে এতে বিজেপির কোনও হাত নেই। একটা গন্ডগোল বাঁধিয়ে এসআইআরটাকে ভন্ডুল করার চেষ্টা করছে তৃণমূল।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto