Saturday, June 27, 2026
HomeScrollভারত-আমেরিকার বাণিজ্যচুক্তিতে কী সমঝোতা হল?
Indis-US trade deal

ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তিতে কী সমঝোতা হল?

আমেরিকা থেকে ৪৫ লক্ষ কোটি টাকার পণ্য কেনাতে সম্মত হয়েছে নয়াদিল্লি!

ওয়েব ডেস্ক : দীর্ঘ টানাপোড়েনের পর অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি (Trade Deal) সম্পন্ন হল ভারত (India) ও আমেরিকার (America) মধ্যে। ভারতীয় সময় শনিবার ভোরে দুই দেশের তরফে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এই বাণিজ্যুচুক্তির পর ভারতের উপর থেকে শুল্ক কমিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রথমে পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার জন্য যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল, সেটাও প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ভারতের বেশ কিছু শর্তও মেনে নিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে এই চুক্তি মেনে আগামী পাঁচ বছরে আমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলার তথা ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ কোটি টাকার পণ্য কেনাতে সম্মত হয়েছে নয়াদিল্লি।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি অনুযায়ী মার্কিন বিভিন্ন পণ্যের উপর থেকে ভারত (India) নয় শুল্ক কমাবে, নয়তো তা সম্পূর্ণ প্রত্যাহার করবে। সেই তালিকায় রয়েছে খাদ্যশস্য, পশুখাদ্যের লাল জোয়ার, বাদাম, তাজা ফল, সয়াবিন তেল, ওয়াইন ইত্যাদি। এছাড়া নিজের নিজের স্বার্থের ক্ষেত্রগুলিতে দুই দেশ একে অপরকে বাজারে প্রবেশের অনুমতি দেবে বলেও জানানো হয়েছে।

আরও খবর : আম্বানির ‘সুইডিশ সুন্দরী’র আবদার মিটিয়েছিলেন এপস্টিন! ফাঁস হল গোপন চ্যাট

এই বাণিজ্যচুক্তি অনুযায়ী, অশুল্ক ব্যবস্থাগুলিকে সরানোর চেষ্টা করবে দুই দেশ। এছাড়া কৃষি ও চিকিৎসার সরঞ্জামের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। এর কারণ হল, ভারতের বাজারে মার্কিন চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে কিছু বাধা ছিল। চুক্তি অনুযায়ী ভারতকে আমেরিকা থেকে ৪৫ লক্ষ কোটি টাকার পণ্য কিনতে হবে, যার মধ্যে তেল, গ্যাস, বিমানের যন্ত্রাংশ সহ একাধিক বিষয় রয়েছে। এমনকি কৃত্তিম বুদ্ধিমত্তা ভিত্তিক পণ্যও ভারতকে কিনতে হবে আমেরিকার (America) কাছ থেকে।

অন্যদিকে এবার থেকে ১৮ শতাংশ শুল্কে একাধিক পণ্য আমেরিকায় পাঠাতে পারবে ভারত (India)। যার মধ্যে রয়েছে পোশাক, চামড়াজাত পণ্য, জুতো সহ একাধিক জিনিস। এছাড়া ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন বৈষম্যমূলক নীতি ও বাধা দূর করতে রাজি হয়েছে দুই পক্ষই। এ নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন, কৃষিজাত ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে ভারতের কৃষকদের স্বার্থ সুরক্ষিত করা হবে। তিনি আরও জানিয়েছেন, যে সব পণ্য উৎপাদনে দেশ স্বনির্ভর, সেগুলিকে এই চুক্তির আওতার বাইরে রাখা হয়েছে।

তবে চুক্তি হলেও এখনও এমন অনেক অনেক বিষয় রয়েছে যা নিয়ে দু’পক্ষই সমঝোতায় আসতে পারেনি। যতদিন না পূর্ণ বাণিজ্যচুক্তি হচ্ছে ততদিন এই দর কষাকষি চলতে থাকবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO