Friday, February 27, 2026
HomeScrollপোস্ট অফিসে একের পর এক হুমকি ই-মেল! ফের জেলায় জেলায় বোমাতঙ্ক
Bomb Threat

পোস্ট অফিসে একের পর এক হুমকি ই-মেল! ফের জেলায় জেলায় বোমাতঙ্ক

ইমেলে সকাল ১১টার মধ্যে অফিস ফাঁকা করার নির্দেশ দিয়ে কী লেখা ছিল? দেখুন

ওয়েব ডেস্ক: ফের জেলায় জেলায় বোমাতঙ্ক (Bomb Threat)। শুক্রবার সকালে হাওড়া, আসানসোল, বাঁকুড়া, কাটোয়া-সহ একাধিক এলাকার পোস্ট অফিসে (Post Office) ই-মেল মারফত বোমা হামলার হুমকি (Threat Message) পৌঁছয়। হুমকি বার্তায় সকাল ১১টার মধ্যে অফিস ফাঁকা করার নির্দেশ দিয়ে লেখা হয়, ‘পবিত্র শুক্রবারই আসল জিহাদ।’ এই বার্তা ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকাগুলিতে।

হাওড়া (Howrah) ও আসানসোলের (Asansol) একাধিক পোস্ট অফিসে হুমকি মেল পৌঁছতেই তড়িঘড়ি কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বাঁকুড়া (Bankura) ও কাটোয়ার (Katwa) ক্ষেত্রেও একই পদক্ষেপ নেয় প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। শুরু হয় তল্লাশি অভিযান। কোথাও কোনও সন্দেহজনক বস্তু মেলেনি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে, যদিও নিরাপত্তায় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

আরও পড়ুন: RDX IED! ‘উড়িয়ে দেওয়া হবে দার্জিলিংয়ের পাসপোর্ট অফিস’ কলকাতার অফিসে এল হুমকি মেল

এদিকে, বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বোমাতঙ্ক ছড়ায় কোচবিহার (Coochbehar) হেড পোস্ট অফিসে। খবর ছড়িয়ে পড়তেই কর্মীরা অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুরো ভবন চত্বর ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি।

উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহকুমাতেও দ্বিতীয় দিনের মতো বোমা আতঙ্ক ছড়ায়। বসিরহাট হেড পোস্ট অফিসে ই-মেল মারফত হুমকি বার্তা পৌঁছয় বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে গ্রাহক ও কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়। বসিরহাট থানার পুলিশ ও বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন। আশপাশের এলাকাও সতর্কতামূলকভাবে ফাঁকা করে দেওয়া হয়।

পরপর দু’দিন একই ধরনের হুমকি মেল পৌঁছনোয় প্রশাসনের মাথাব্যথা বেড়েছে। কে বা কারা এই হুমকি দিচ্ছে, তার উৎস খতিয়ে দেখা হচ্ছে। সাইবার সেলের সাহায্য নিয়ে ই-মেলের উৎস সন্ধানের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin