ওয়েব ডেস্ক : দীর্ঘ কুড়ি বছর পর শিলিগুড়ি (Siliguri) বিধানসভায় প্রার্থী দিল কংগ্রেস (Congress)। এবার কংগ্রেসের হয়ে লড়ছেন আইনজীবী অলোক ধারা। আর নির্বাচনী ময়দানে নেমেই জোরকদমে প্রচার শুরু করেছেন তিনি। আর প্রচার থেকে তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে এ ইঞ্চিও জমি ছাড়তে চান না তিনি।
শনিবার সকালে শিলিগুড়ির চম্পাসারি এলাকায় জনসংযোগে নামেন অলোক ধারা। তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের (Congress) একাধিক কর্মী-সমর্থক। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ভোটের সমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি। প্রার্থী হিসেবে অলোক ধারা জানান, এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কংগ্রেস, তাই জোরদার প্রচার চালানো হচ্ছে এলাকায়। তিনি আরও বলেছেন, জয় নিয়ে তিনি আশাবাদী বলেও জানিয়েছেন তিনি। জনগণের কাছে সার্বিক উন্নয়ন নিয়েই কথা বলছেন বলে জানিয়েছেন।
আরও খবর : জঙ্গিপুরের সভা থেকে পার্থকে কড়া বার্তা মোদি
প্রসঙ্গত, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে জোটে করছে না কংগ্রেস-বাম। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বাংলার কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে সিন্ধান্ত নিয়েছেন। আর এদিকে ২০ বছর পরে শিলিগুড়িতে প্রার্থী দিল কংগ্রেস ।
এদিকে সম্প্রতি রাজ্যের সাত বিধানসভা আসনে প্রার্থী বদল করেছে কংগ্রেস (Congress)। বুধবার ওই সাত আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন কংগ্রেস নেতৃত্ব। জানা গিয়েছিল, বিধানসভা ভোটের জন্য কংগ্রেস প্রার্থিতালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছিল। প্রার্থী ঘিরে এই বিক্ষোভ এবং অসন্তোষের মাঝেই বুধবার সাত আসনের প্রার্থী বদল করে কংগ্রেস।
দেখুন অন্য খবর :







