Sunday, March 29, 2026
HomeScrollধূপগুড়ি সুপার মার্কেটে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ১৫টি দোকান
Jalpaiguri

ধূপগুড়ি সুপার মার্কেটে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ১৫টি দোকান

এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে!

ধূপগুড়ি: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল ধূপগুড়ি (Dhupguri) শহর। শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যকেন্দ্র ‘সুপার মার্কেট’-বেশ কয়েকটি দোকানে বিধ্বংসী আগুন (Fire) লাগার ঘটনা ঘটল। এর জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সুপার মার্কেটের দু’টি গলি আগুনের গ্রাসে চলে যায়। পরে দমকলের তিনটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, তার আগেই আনুমানিক ১০ থেকে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই খবর ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এদিন হঠাৎই সুপার মার্কেটের (Super Market) একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের দোকানগুলিতে (Shops) ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানগুলিতে থাকা বিপুল পরিমাণ বস্ত্র সামগ্রী ও অন্যান্য সামগ্রী ভস্মীভূত হয়ে যায়।

আরও খবর : কবে থেকে তাপমাত্রা বাড়বে? জানাল হাওয়া অফিস

প্রাথমিক অনুমান অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে (Fire) কয়েক লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত এক কাপড় ব্যবসায়ী জানিয়েছেন, তাঁর একার দোকানেই প্রায় তিন থেকে চার লক্ষ টাকার মালপত্রের ক্ষতি হয়েছে। সামগ্রিকভাবে এই ক্ষতির অঙ্ক কয়েক গুণ বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে অন্তর্ঘাত বা কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে কি না, সেই সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। বারবার সুপার মার্কেটে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেন বারবার এই একই জায়গায় আগুন লাগছে, সেই সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot