গঙ্গাসাগর: এবছর কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela 2026) রেকর্ড সংখ্যক ভিড়ের (Crowd) আশঙ্কা আগেই করা হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। ইতিমধ্যেই পঞ্চাশ লক্ষের বেশি পুণ্যার্থী (Devotee) গঙ্গাসাগরে পৌঁছেছেন। বিপুল জনসমাগমের মাঝে বহু মানুষ হারিয়েও যাচ্ছেন। তবে প্রশাসনের তৎপরতায় তাঁদের খুঁজে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে।
হারিয়ে যাওয়া বয়স্ক ও শিশুদের নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিতে এবার বিশেষ ডিজিটাল ব্যবস্থার উদ্যোগ নিয়েছে জেলা ও রাজ্য প্রশাসন। গঙ্গাসাগর মেলায় চালু করা হয়েছে ‘পরিচয় পত্র’ ও ‘ডিজিটাল বন্ধন রিস্ট ব্যান্ড’ (Digital Bandhan Wrist Band)। এই ব্যান্ডে থাকা কিউ আর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও পরিবারের যোগাযোগ নম্বরসহ যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: মকর সংক্রান্তিতে কনকনে শীত! কলকাতায় ১১°, জেলায় ৭°
মেলা প্রাঙ্গণে ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক ‘বন্ধন কিয়স্ক’। সেখান থেকেই পুণ্যার্থীদের পরিচয় পত্র তৈরি করে দেওয়া হচ্ছে এবং সঙ্গে দেওয়া হচ্ছে ডিজিটাল রিস্ট ব্যান্ড। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর বলে মনে করছে প্রশাসন।
দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলা প্রশাসন ও রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি পুণ্যার্থীরা। তাঁদের বক্তব্য, ভিড়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয় অনেকটাই কমেছে। প্রযুক্তির সাহায্যে এবার গঙ্গাসাগর মেলায় নিরাপত্তার নতুন দিগন্ত খুলে গেল বলেই মনে করছেন অনেকেই।
দেখুন আরও খবর:







