Monday, June 1, 2026
HomeScrollরাতে নারী নিরাপত্তায় কড়া নজর! কলকাতায় চালু ‘পিঙ্ক বুথ’ ও ‘পিঙ্ক মোবাইল’...
Kolkata Women Safety

রাতে নারী নিরাপত্তায় কড়া নজর! কলকাতায় চালু ‘পিঙ্ক বুথ’ ও ‘পিঙ্ক মোবাইল’ পরিষেবা

শহরের মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াতেই এই নতুন উদ্যোগ

কলকাতা: নারী নিরাপত্তায় (Women Safety) দেশের সুরক্ষিত শহরগুলির তালিকায় প্রথম সারিতে কলকাতা (Kolkata)। সেই নিরাপত্তা আরও জোরদার করতে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার ও কলকাতা পুলিশ (Kolkata Police)। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’ (Pink Booth) ও ‘পিঙ্ক মোবাইল’ (Pink Mobile) পরিষেবা। এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, শহরের মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াতেই এই নতুন উদ্যোগ।

লালবাজার সূত্রে খবর, মূলত নারী নিরাপত্তার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ‘পিঙ্ক বুথ’। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে এই বিশেষ বুথ সারারাত খোলা থাকবে। প্রতিটি বুথে থাকবেন অন্তত একজন পুলিশ আধিকারিক এবং তিন থেকে পাঁচজন মহিলা পুলিশকর্মী। গভীর রাতে কোনও মহিলা বিপদে পড়লে তিনি সরাসরি নিকটবর্তী ‘পিঙ্ক বুথ’-এ পৌঁছতে পারবেন। সেখান থেকে মহিলা পুলিশকর্মীরাই তাঁকে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবেন।

আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারি প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে-অফলাইনে কীভাবে দেখবেন নিজের নাম?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এক্স (X) হ্যান্ডেলে বড় ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে একাধিক সম্পূর্ণ মহিলা-চালিত ‘গোলাপী বুথ’ চালু করা হবে। শনিবার থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে। শহরের মহিলারা যে কোনও প্রয়োজনে বা সহায়তার জন্য সরাসরি এই বুথে কর্মরত কলকাতা পুলিশের মহিলা অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার সন্ধ্যা থেকেই একাধিক সম্পূর্ণ মহিলা-চালিত পুলিশ ভ্যান রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত ডিউটিতে থাকবে। বিশেষ করে ইএম বাইপাস-সহ শহরের যে প্রধান রাস্তাগুলি কর্মরত মহিলারা ব্যবহার করেন, সেগুলিতে নিয়মিত টহল দেবে এই ভ্যানগুলি। মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, “কলকাতা বছরের পর বছর ধরে দেশের সবচেয়ে নিরাপদ শহরের স্থান দখল করেছে। আমি নিশ্চিত এই দু’টি অনন্য নতুন উদ্যোগ একই ধারাকে এগিয়ে নিয়ে যাবে।” নতুন এই পদক্ষেপকে শহরের মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করার বড় উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।

একই সঙ্গে রাস্তায় নামছে ‘পিঙ্ক মোবাইল’ টহলদারি গাড়ি। এই বিশেষ গাড়িতেও থাকবেন মহিলা পুলিশকর্মী ও আধিকারিকরা। কোনও মহিলা বিপদে পড়েছেন— এমন খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই মোবাইল ইউনিট। এমনকী গভীর রাতে বাড়ি ফেরার জন্য গাড়ি না পেলে, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কর্তব্যরত পুলিশকর্মীরাই।

কলকাতার দশটি ডিভিশনে ধাপে ধাপে তৈরি হবে মোট ২০টি ‘পিঙ্ক বুথ’— প্রতিটি ডিভিশনে দু’টি করে। প্রথম পর্যায়ে উত্তর কলকাতায় শুরু হলেও পরবর্তী সময়ে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারী, পার্ক সার্কাস এবং মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় এই পরিষেবা চালু হবে। শনিবার উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ‘পিঙ্ক বুথ’ ও ‘পিঙ্ক মোবাইল’-এর উদ্বোধন করতে পারেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO