HomeScroll২৮ ফেব্রুয়ারি প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে-অফলাইনে কীভাবে দেখবেন নিজের নাম?
SIR

২৮ ফেব্রুয়ারি প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে-অফলাইনে কীভাবে দেখবেন নিজের নাম?

অনলাইন ও অফলাইন- দু’ভাবেই দেখে নেওয়া যাবে নিজের নাম

কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা (Voter List)। ফলে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন, তালিকায় নিজের নাম রয়েছে তো? নাম বাদ পড়েনি তো? তালিকা প্রকাশের পর অনলাইন ও অফলাইন- দু’ভাবেই দেখে নেওয়া যাবে নিজের নাম।

নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in-এ। সেখানে গিয়ে ‘Electoral Roll’ বা সংশ্লিষ্ট বিভাগে ক্লিক করে নাম ও EPIC নম্বর দিয়ে খোঁজ করা যাবে। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এও পাওয়া যাবে তালিকা।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

এছাড়াও নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ ECINET-এ লগ ইন করে নির্দিষ্ট স্থানে নিজের নাম ও EPIC নম্বর দিলেই স্ক্রিনে ভেসে উঠবে ভোটার সংক্রান্ত সমস্ত তথ্য। কারও নাম তোলার আবেদনে সমস্যা থাকলে বা নাম মুছে দেওয়া হয়ে থাকলে, EPIC নম্বর দিলে ‘Deleted’ দেখাবে বলেও জানা গিয়েছে।

যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য রয়েছে অফলাইন ব্যবস্থাও। তালিকার হার্ড কপি পাঠানো হবে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO)-দের কাছে। নিজের বুথে গিয়ে বিএলও-র সঙ্গে যোগাযোগ করলেই সরাসরি তালিকায় নিজের নাম রয়েছে কি না, তা দেখে নেওয়া যাবে। তালিকা প্রকাশের পর দ্রুত নিজের নাম মিলিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশন।

[youtube-feed feed=1]
Read More

Latest News