Wednesday, April 8, 2026
HomeScrollভারতীয় দালালের মাধ্যমে অনুপ্রবেশ, নদিয়ায় ধৃত ৪ বাংলাদেশি

ভারতীয় দালালের মাধ্যমে অনুপ্রবেশ, নদিয়ায় ধৃত ৪ বাংলাদেশি

নদিয়া: ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) দিয়ে ফের অনুপ্রবেশ (Infiltration)! ফের এপার বাংলায় গ্রেফতার বাংলাদেশি (Bangladeshi)। এবার নদিয়া (Nadia) জেলার হাঁসখালি থানার পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল চার বাংলাদেশি নাগরিক। পাশাপাশি একজন ভারতীয় দালালকেও আটক করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বাংলাদেশি নাগরিকরা বেশ কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। দালালের মাধ্যমে অবৈধ পথে বাংলাদেশে পালানোর চেষ্টায় ছিল ওই চার বাংলাদেশি। তবে তাঁদের সেই অভিপ্রায় শেষমেষ পূরণ হয়নি।

শনিবার সকালে হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায়। সেই সময় নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার (Arrest) করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত বাংলাদেশিরা দালালের সহায়তায় ভারতে প্রবেশ করেছিল এবং এবার তাঁরা ফের বাংলাদেশে ফিরে যেতে চাইছিল। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া চার বাংলাদেশি নাগরিক হলেন- জসিম উদ্দিন, বাহারুল শেখ, কুদ্দুস সরদার এবং অকলিমা সরদার। তাঁরা বাংলাদেশের ঝিনাইদহ, খুলনা ও হামিদপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: গাজোল থানার পুলিশের হাতে গ্রেফতার ব্রাউন সুগার পাচারকারী

অন্যদিকে, এই অনুপ্রবেশে সহায়তাকারী ভারতীয় দালাল রাজীব বিশ্বাস, যিনি নদিয়ার হাঁসখালির বগুলা এলাকার বাসিন্দা, তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে ধৃত রাজীব বিশ্বাস স্বীকার করেছেন যে, তিনি অবৈধভাবে এই বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পার করিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত বলে ধারণা করছে পুলিশ।

গ্রেফতারের পর পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে পেশ করে এবং পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে ধৃতদের আরও জেরা করা হবে, যাতে এই পাচারচক্রের মূলপাণ্ডাদের খুঁজে বের করা যায়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto