HomeScrollশেষলগ্নে নিজের কেন্দ্রে একাধিক প্রচার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee

শেষলগ্নে নিজের কেন্দ্রে একাধিক প্রচার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ২৩ এপ্রিল থেকে প্রচার শুরু করবেন মমতা

ওয়েব ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) কথা মাথায় রেখে প্রার্থীদের সমর্থনে জেলায় জেলায় প্রচার সারছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরে ভোটের কিছুদিন আঘে এবার নিজের কেন্দ্র ভবানীপুরে (Bhawanipur) টানা চারদিন প্রচার করতে চলেছেন তিনি। তবে এর পাশাপাশি আরও কয়েকটি কেন্দ্রে তিনি প্রচার করবেন বলেই জানা যাচ্ছে।

বৃহস্পতিবার সুব্রত বক্সির অফিসে বৈঠক করেছিলেন ভবানীপুরের (Bhawanipur) সমস্ত কাউন্সিলর। সেখানে ঠিক হয়েছে, তৃণমূল (TMC) সুপ্রিমো আগামী ২৩ এপ্রিল থেকে প্রচার করবেন মমতা। ২৪ এপ্রিল যাদবপুর ৮বি থেকে বিশাল র‍্যালিতে হাঁটবেন তিনি। সেই র‍্যালি যাদবপুর, টালিগঞ্জ, রাসবিহারী, কসবা বালিগঞ্জ ও ভবানীপুরকেও ছুঁয়ে যাবে। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর সমর্থনে অখিলেশ যাদব ও হেমন্ত সোরেন প্রচারে আসতে পারেন।

আরও খবর : অধ্যাপকদের পোলিং ডিউটি নিয়ে কমিশনকে ধাক্কা, সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের

এদিকে বৃহস্পতিবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমর্থনে তৃণমূল ছাত্র-যুবর বিশাল র‍্যালি বের করেছিল। সেই মিছিলেন নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূল যুবর দক্ষিণ কলকাতার সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় ও ছাত্রর সাবির আলি। এছাড়া সেই মিছিলে যোগ দিয়েছিলেন দেবাশিস কুমার ও মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায়, জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধায়ের মতো তৃণমূল নেতারা।

এই মিছিল বিভিন্ন রাস্তা হয়ে শেষ হয় আশুতোষ কলেজের সামনে। এই মিছিলে তৃণমূল (TMC) নেতাদের পাশাপাশি বহু সাধারণ মানুষও যোগ দিয়েছিলেন। মিছিল শেষে সুব্রত বক্সির বাড়িতে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও অসীম বসুর মতো তৃণমূল নেতারা।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News