Monday, March 16, 2026
HomeScrollচাকরিহারাদের কী বার্তা মমতার?

চাকরিহারাদের কী বার্তা মমতার?

ওয়েব ডেস্ক: মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে ফের একবার চাকরিহার ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের (SSC Eligible Candidates) পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam Case) সুপ্রিম কোর্টের রায় ও চাকরিহারদের আন্দোলনের আবহে মুখ্যমন্ত্রী জানালেন, “আপনারা নিশ্চিন্তে স্কুলে যান। মাইনে নিয়ে চিন্তা করার দরকার নেই। রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে।”

চাকরিহাররা বর্তমানে কলকাতার এসএসসি ভবনের সামনে ধরনায় বসে রয়েছেন। সোমবার রাত থেকে তালিকা প্রকাশের দাবিতে আন্দোলন (Protest) জোরদার হয়েছে। ভিতরে আটকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি—যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতেই হবে।

আরও পড়ুন: কতজন যোগ্য? জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী, দেখুন বড় আপডেট

এই পরিস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “কেন বসে আছেন গরমে? নিশ্চিন্তে আপনারা স্কুলে যান। মাইনে নিয়ে ভাবতে হবে না। সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, বেতন বন্ধ করেছিল। আমরা তো আদালতে গিয়েছি। আপনারা বেতন পাবেন। এত উত্তজেনার কোনও দরকার নেই। আর গ্রুপ সি-ডি যাদের বাতিল হয়েছে, তাঁরাও চিন্তা করবেন না। আইনজীবীদের পরামর্শ নিতে দিন। নির্দেশ মেনেই আপনার জন্য যা করনীয় তা সরকার করবে।”

এদিকে মুখ্যমন্ত্রী আবার প্রশ্ন তুলেছেন, “যোগ্য-অযোগ্যদের তালিকা নিয়ে এত মাথাব্যথা কেন? তালিকা দেখার দায়িত্ব সরকারের। আপনার কাজ স্কুলে যাওয়া, আপনার চাকরি আছে কি না, সেটাই আপনার ভাবনার বিষয়।” তিনি আরও বলেন, “আমি যদি কলকাতায় থাকতাম, এক মিনিটে সমস্যা মিটিয়ে ফেলতাম।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88