ওয়েব ডেস্ক: দুয়ারে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের সভায় (Mamata Election Campaign Pandaveswar) থেকে বিজেপি ও নির্বাচনকে ঝাঁঝালো আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপিকে তোপ দেগে বলেন,‘লড়াই কৌরবের সঙ্গে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি যা খুশি তাই করছে।’ তৃণমূল সুপ্রিমো নিশানায় নির্বাচন কমিশন। এখনও কেন SIR নিয়ে তালিকা বের করতে পারল না কেন কমিশন, সেই প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রীর। সভা থেকে শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিলেন তৃণমূলনেত্রী।
বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াইকে কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই বলে অভিহিত করলেন মমতা। কেন্দ্রকে তোপ দেগে মমতা বললেন, “এরা বলে ঝুট, করে লুট।” আমাকেও বলছে, আমি নাকি চোর। একই সঙ্গে তাঁর সংযোজন, “জীবনে এক টাকা মাইনে নিই না। কারও পয়সায় চা খাই না।”মমতা বলেন, “বলছে লকডাউন করবে। লকডাউন করে সবাইকে আটকে রাখবে। নোটবন্দি করে সবাইকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিল। আসন্ন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মা-বোনেদের রুখে দাঁড়ানোর আর্জি জানালেন মমতা। এসআইআর থেকে জ্বালানি সমস্যা, সব ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “কাল দেখলাম গ্যাস বুকিংয়ের সময় কমিয়ে ২৫ দিন করা হয়েছে। জানি না সত্যি কি না, আমি ওদের বিশ্বাস করি না। ২৫ দিনের আগে বুকিং করা যাবে না! গ্যাস ফুরিয়ে গেলে মানুষ কী করবে?প্রশ্ন তুললেন মমতা।
আরও পড়ুন: আজ দক্ষিণে মমতা, উত্তরে অভিষেক, জোরকদমে প্রচার
নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা বলেন, এখনও কেন এসআইআরের তালিকা বের করতে পারল না কেন কমিশন। তিনি বলেন,‘আগেই ৫৮ লক্ষ নাম কেটেছে। ডিসক্রেপন্সিতে রেখে আরও ৬০ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এখনও কেন তালিকা টাঙাতে পারল না। অন্তত সংবাদমাধ্যমকে কেন দিতে পারছে না। ১ কোটি ২০ লক্ষ নাম বাদ দেবে বলেছে। বুথে বুথে এখনও তালিকা টাঙাতে পারল না? কেন কোনও পার্টিকেও তালিকা দেওয়া গেল না? পর্দা কে পিছে কেয়া হ্যায়।’ তিনি আরও বলেন, “যদি বিচারাধীন ৪০ শতাংশের নামও ওঠে তালিকায়, সেটা আমাদের ক্রেডিট। সুপ্রিম কোর্টে গিয়েছি। দিনের পর দিন রাস্তায় পড়ে থেকেছি।কর্মীদের মমতার নির্দেশ, “আমাদের সংগঠকদের বলব, যাদের নাম বাদ গিয়েছে, তাঁদের থেকে যাবতীয় নথি নেবেন। বিনা পয়সায় উকিলের ব্যবস্থা করে ট্রাইবুনালে পাঠাবেন। যাতে কারও নাম বাদ না যায়।







