Monday, March 2, 2026
HomeScrollঅনুপ্রবেশ রুখে দিল পুলিশ! মুর্শিদাবাদে পাকড়াও ১২ বাংলাদেশি
Murshidabad

অনুপ্রবেশ রুখে দিল পুলিশ! মুর্শিদাবাদে পাকড়াও ১২ বাংলাদেশি

পুলিশের জালে ধরা পড়ল অনুপ্রবেশকারীদের ভারতীয় আশ্রয়দাতা সাবের আলি

মুর্শিদাবাদ: ফের অনুপ্রবেশ (Infiltration) রুখে দিল রাজ্য পুলিশ (West Bengal Police)। অবৈধভাবে সীমা পেরিয়ে দেশে ঢুকে ভিনদেশিদের যে পরিকল্পনা ছিল, তা বানচাল করে দিল জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ইসলামপুর থানার পুলিশ হুরশি গ্রাম পঞ্চায়েতের চর গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করে। অনুপ্রবেশকারীদের সঙ্গে গ্রেফতার করা হয় আশ্রয়দাতাদেরও।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছে ১২ জন বাংলাদেশি (Bangladeshi) নাগরিক এবং তাঁদের আশ্রয়দাতা সাবের আলি, যে একজন ভারতীয়। সাবের আলি নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিদের লুকিয়ে রাখছিল বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশি নাগরিকদের কারও কাছেই বৈধ পাসপোর্ট, ভিসা বা পরিচয়পত্র পাওয়া যায়নি।

আরও পড়ুন: পঞ্চায়েত অফিসে দাদাগিরি, প্রধানকে হেনস্থা! সোনারপুরে হুলুস্থুল কাণ্ড

এই ঘটনার প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সীমান্তপারের একটি সক্রিয় নেটওয়ার্কের মাধ্যমে এই অনুপ্রবেশ ঘটছে। পুলিশ মনে করছে, সংগঠিত চক্রের সহায়তায় বাংলাদেশ থেকে মানুষ পাচার করে এনে একাধিক জায়গায় লুকিয়ে রাখা হচ্ছে।

ধৃতদের আজ আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে তিনজন মূল অভিযুক্তের বিরুদ্ধে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে, যাতে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের শিকড় উদ্ঘাটন করা যায়।

এদিকে এই ঘটনার পর জেলা পুলিশ স্পষ্ট জানিয়েছে যে, দেশের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না। অবৈধ অনুপ্রবেশ ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola