Thursday, February 12, 2026
HomeScrollশীত জাঁকাতেই সাঁতরাগাছি ঝিলে ফিরল পরিযায়ী পাখিরা, মুখর জলাভূমি
Migratory birds return to Santragachi Lake

শীত জাঁকাতেই সাঁতরাগাছি ঝিলে ফিরল পরিযায়ী পাখিরা, মুখর জলাভূমি

পরিযায়ী পাখির আগমনে প্রাণ ফিরে পেয়েছে এই জলাভূমি

কলকাতা: শীত (Winter) একটু জাঁকিয়ে পড়তেই ফের পরিযায়ী পাখির (Migratory birds) কলকাকলিতে মুখর হয়ে উঠল হাওড়ার (Howrah) সাঁতরাগাছি (Satragachi) ঝিল। দেশ-বিদেশের নানা প্রজাতির পরিযায়ী পাখির আগমনে প্রাণ ফিরে পেয়েছে এই জলাভূমি (District news)।

শীতের শুরুতে ঝিলে পরিযায়ী পাখির দেখা না মেলায় উদ্বিগ্ন ছিলেন স্থানীয় বাসিন্দা ও পক্ষীপ্রেমীরা। ঝিল কচুরিপানায় ভরে যাওয়ায় পাখিরা আসতে সঙ্কোচ করছে বলে আশঙ্কা করা হচ্ছিল। সেই কারণেই সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ঝিল থেকে কচুরিপানা সরানোর কাজ শুরু হয়।

আরও পড়ুন: বারুইপুরে হানা! ভাড়া বাড়ি থেকে বিপুল ভুয়ো পাসপোর্ট উদ্ধার

ঝিল পরিষ্কার হওয়ার পর এবং শীতের দাপট বাড়তেই গত কয়েক দিনে পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জলাশয়ের বিভিন্ন অংশে দেখা মিলছে লালচে হাঁস, পাতিহাঁস-সহ একাধিক দেশি ও বিদেশি প্রজাতির পাখির। খবর ছড়াতেই সাঁতরাগাছি ঝিলে ভিড় জমাচ্ছেন পক্ষীপ্রেমী ও প্রকৃতিপ্রেমীরা। ভোরের আলো ফুটতেই ক্যামেরা হাতে হাজির হচ্ছেন বহু মানুষ।

স্থানীয় বাসিন্দা অনুপ পাত্র বলেন, “কিছুদিন আগেও ঝিলটা প্রায় পুরোপুরি কচুরিপানায় ঢাকা ছিল। পানা তোলার পর আবার জল দেখা যাচ্ছে। তাই পাখিরাও ফিরতে শুরু করেছে। আগের মতো আবার পাখির ডাক শুনতে পাচ্ছি।” শীত যত বাড়বে, আগামী দিনে সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির সংখ্যা আরও বাড়বে বলেই আশা করছেন স্থানীয়রা।

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast