HomeScrollনন্দীগ্রাম ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি শেখ আস্রাফুল তুল্লাকে গ্রেফতার করল পুলিশ
Nandigram Bypoll

নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি শেখ আস্রাফুল তুল্লাকে গ্রেফতার করল পুলিশ

তাঁর বিরুদ্ধে ভোটে অশান্তি করার অভিযোগ উঠেছে

ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী শভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসন নন্দীগ্রামে (Nandigram) শুরু হয়েছে উপনির্বাচন (By poll)। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট। বেশ কিছু বুথে অশান্তির খবর সামনে এসেছে। এদিকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি শেখ আস্রাফুল তুল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোটে অশান্তি করার অভিযোগ উঠেছে।

কংগ্রেসের (Congress) তরফে অভিযোগ করা হয়েছে, ভোটগ্রহণ চলাকালীন এভাবে অপ্রয়োজনে তাঁকে আটক করা হয়েছে। এলাকায় এখন গণতন্ত্র বলে কিছু নেই। এই ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। শুধু তাই নয় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে হুমায়ুন কবীরকেও। এদিকে বুথে বুথে ঘুরছেন হাত শিবিরের প্রার্থী মিলন প্রধান। সোনাচূড়ায় বিক্ষোভের মুখে পড়েছেন তিনি।

আরও খবর :  ‘দালালি করবেন না’, পুলিশের সঙ্গে বচসা! জামা ধরে হুমায়ুন কবীরকে তুলে নিয়ে গেল বাহিনী, রেজিনগরে চাঞ্চল্য

হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিরুদ্ধে অভিযোগ, রেজিনগরে তিনি পুলিশকে হুমকি দিয়েছেন। এমনকি সমর্থকদের মুগুর নিয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রার্থী না হয়েও বুথে ঢুকে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিলেন। সেই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, হুমায়ুন প্রার্থী নন, তিনি এজেন্টও নন। তাই এভাবে ঘুরতে পারেন না। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, নন্দীগ্রামের ৩২৩টি বুথে চলছে উপ নির্বাচন। ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন ভোটার আজ ভাগ্য নির্ধারণ করবেন। ভোটের জন্য ভোট কেন্দ্রগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে ৩৭ কোম্পানি। রাজ্য পুলিশ রয়েছে ৭০০। এই আসনে গণনা ৯ অক্টোবর।

[youtube-feed feed=1]
Read More

Latest News