Friday, April 10, 2026
HomeScrollমুকুল রায়ের প্রয়াণে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর, বাংলা ও ইংরেজিতে সোশ্যাল মাধ্যমে পোস্ট

মুকুল রায়ের প্রয়াণে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর, বাংলা ও ইংরেজিতে সোশ্যাল মাধ্যমে পোস্ট

বর্ষীয়ান রাজনীতিবিদের প্রয়াণে শোকস্তব্ধ শুভেন্দু অধিকারী, আত্মার শান্তি কামনা

ওয়েবডেস্ক-  মুকুল রায়ের (Mukul Roy)  প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মাধ্যমে বাংলা ও ইংরেজিতে দুটি পোস্ট করে তিনি লেখেন, মুকুল রায়ের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। মোদি লেখেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায় জি’র প্রয়াণে আমি শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি। পাশাপাশি মুকুল রায়ের প্রয়াণে এক্স হ্যান্ডেলের গভীর শোক প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) । তিনি লেখেন, প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। স্বর্গীয় মুকুল রায়ের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই’।

উল্লেখ্য, মুকুল রায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক সমাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে  অভিষেক সহ আরও বড় বড় নেতারা শোকজ্ঞাপন করেছেন। রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান নেতা।

পরিবার সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তাঁর শারীরিক অবস্থা খারাপ ছিল তাঁর। মাঝেমধ্যেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছিল প্রবীণ রাজনীতিককে। শেষবার নিউ টাউনের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু রবিবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর ছড়াতেই মুকুলের (Mukul Roy) বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূল (TMC) কংগ্রেস-এর নেতা-কর্মী ও সমর্থকেরা।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto