Monday, March 2, 2026
HomeScrollমথুরাপুর থেকে শাহর বার্তা, ‘একজনও হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না!
Amit Shah

মথুরাপুর থেকে শাহর বার্তা, ‘একজনও হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না!

হিন্দু শরণার্থীদের উদ্দেশে কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

কলকাতা: চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশের পর রাজ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। নির্বাচন কমিশনের (Election Commission) প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে দাবি উঠেছে। সেই তালিকায় মতুয়া সম্প্রদায়ের (Matua Community) একাংশের নাম থাকায় উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহেই তফসিলি অধ্যুষিত মথুরাপুরের (Mathurapur Sabha) সভা থেকে হিন্দু শরণার্থীদের উদ্দেশে আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

সভামঞ্চ থেকে শাহ বলেন, “উপরে বিজেপি সরকার রয়েছে। একজনও হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না।” একই সঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়ে তিনি দাবি করেন, বাংলায় পরিবর্তনের অন্যতম লক্ষ্য হবে ‘অনুপ্রবেশমুক্ত রাজ্য’ গড়া।

আরও পড়ুন: ভোটের আগে ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’! মুখ্যমন্ত্রীর সংগ্রাম নিয়ে ২৫ মিনিটের ডকু-ফিচার

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবেই মথুরাপুরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র জুড়ে এই যাত্রা হবে বলে দলের তরফে জানানো হয়েছে। সভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেন শাহ। নাম না করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও আক্রমণ করেন তিনি।

এদিন রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশেও বড় প্রতিশ্রুতি দেন শাহ। তাঁর বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। তিনি বলেন, “দেশের অন্যান্য প্রান্তে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পাচ্ছেন, অষ্টম বেতন কমিশনের কথাও উঠছে। কিন্তু বাংলায় এখনও তা কার্যকর হয়নি।” বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির বদল হবে বলেও দাবি করেন তিনি। নির্বাচনের আগে শাহর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos