Tuesday, March 10, 2026
HomeScroll“অনভিপ্রেত…,” সুপ্রিম রায়ের পর আর কী বললেন সোমা দাস?

“অনভিপ্রেত…,” সুপ্রিম রায়ের পর আর কী বললেন সোমা দাস?

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে বাতিল হল ২৫,৭৫৩ শিক্ষক নিয়োগ (Teacher Recruitment Cancelled)। ২০১৬ সালের এসএসসি (SSC) শিক্ষক নিয়োগ মামলায় ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে জানান, অনিয়মের কারণে ২৫,৭৫৩ জনের নিয়োগ বাতিল করা হবে। তবে মানবিক কারণে একমাত্র সোমা দাসকে (Soma Das) চাকরিতে বহাল রাখা হয়েছে। কারণ তিনি ক্যানসার আক্রান্ত এক শিক্ষিকা।

২০১৬ সালের নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা বা এসএলএসটি-তে বসেছিলেন বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা দাস। পরীক্ষায় পাশও করেন তিনি। নাম ছিল মেধাতালিকায়। কিন্তু তা সত্ত্বেও চাকরি পাননি সোমা। শুরু হয় আন্দোলন। নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেন তিনি। এরই মাঝে, ২০১৯ সালে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। অসুস্থ অবস্থাতেও তিনি হার মানেননি। চলতে থাকে কলকাতার রাস্তায় ধর্না ও অবস্থান বিক্ষোভ।

আরও পড়ুন: মিলল না স্বস্তি! বাতিল ২৬ হাজার জনের চাকরি: নির্দেশ সুপ্রিম কোর্টের

ক্যানসার আক্রান্ত সোমা দাসের এই দুরবস্থা জানতে পেরে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারকে অনুরোধ করেন, যাতে তাঁকে চাকরি দেওয়া হয়। বিচারপতির সেই অনুরোধ রেখে ২০২২ সালে তাঁকে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়। বীরভূমের নলহাটি-১ ব্লকের মধুরা হাই স্কুলে বাংলা শিক্ষক হিসাবে যোগ দেন সোমা। আজ একই প্যানেলের বাকিদের নিয়োগ বাতিল করা হলেও ক্যানসার আক্রান্ত এই শিক্ষিকা বহাল থাকবেন চাকরিতে, এমনটাই নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সোমা বলেন, “আমি কখনও চাইনি আমার চাকরি থাকুক, আর বাকিদের চলে যাক। এই রায় আমার কাছে অনভিপ্রেত। কারণ, গোটা প্যানেলে অনেকেই যোগ্য ছিলেন।” তিনি আরও বলেন, “প্যানেলের মধ্যে অধিকাংশের বিরুদ্ধেই কোনও অভিযোগ ছিল না। কিন্তু সঠিক তথ্য কমিশনের কাছে ছিল না। এক এক সময়ে এক এক রকম তথ্য আদালতে দিয়েছে। সঠিক তথ্য না মেলার কারণেই হয়তো এই রায়।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast