Wednesday, April 8, 2026
HomeScrollনভেম্বরের প্রথম সপ্তাহেই এসএসসি-র ফল প্রকাশ!
SSC

নভেম্বরের প্রথম সপ্তাহেই এসএসসি-র ফল প্রকাশ!

এই বিষয়ে কী জানাল এসএসসি?

ওয়েব ডেস্ক: এসএসসি (SSC) ফল নভেম্বরের (November) প্রথম সপ্তাহে প্রকাশের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চালাচ্ছি।’

গত ৭ সেপ্টেম্বর এবং ১৪ সেপ্টেম্বর নির্বিঘ্নে শেষ হয়েছে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার মডেল উত্তরপত্রও আপলোড করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এদিকে নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্রের আবেদন জমার পর সঠিক উত্তর চলতি মাসের তৃতীয় সপ্তাহে আপলোড হওয়ার কথা, এসএসসি-র সূত্র মারফত এমনটাই খবর মিলেছে। গত ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর, দু’দিনে মোট ৫,৬৫,০০০ জন পরীক্ষায় বসেছিলেন। এরমধ্যে ৩১ হাজার ভিনরাজ্যের চাকরিপ্রার্থী ছিলেন।

আরও পড়ুন: দুর্যোগের পর তিন দিন পার, এখন কী পরিস্থিতি উত্তরবঙ্গের?

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসি-র ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় দেশের শীর্ষ আদালত। চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমত, এসএসসি নতুন নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করে এবং নির্বিঘ্নে পরীক্ষা শেষ করে এসএসসি। দেখা গিয়েছিল, দু’দিনের নিয়োগ পরীক্ষায় ডবল ইঞ্জিনের রাজ্য থেকেও বহু চাকরিপ্রার্থী পরীক্ষা দিতে আসেন। যোগীরাজ্য়ে চাকরি নেই বলে তারা পশ্চিমবঙ্গে চাকরির সন্ধান করছেন বলেও জানিয়েছিলেন তারা।

এই বিষয়ে এসএসসি-র আধিকারিক জানিয়েছেন,  ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছেন চাকরিপ্রার্থীরা। ৫৩৪টি আবেদন জমা পড়েছে। এই আবেদনগুলি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের দেওয়া সঠিক উত্তরগুলি চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। তাই, ইতিমধ্যেই নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করে দেওয়ার তোড়জোড় চলছে। এসএসসি-র কাছে এখন চ্যালেঞ্জ হচ্ছে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্পন্ন করা। সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছে সেইমতো কাজ করছে এসএসসি বলে ওই সূত্র জানিয়েছে।

­­দেখুন খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto