Friday, April 10, 2026
HomeScrollআজও ঝড়বৃষ্টি কলকাতায়, উইকএন্ডে ফিরছে ভ্যাপসা গরমের দাপট?
Weather Update

আজও ঝড়বৃষ্টি কলকাতায়, উইকএন্ডে ফিরছে ভ্যাপসা গরমের দাপট?

সন্ধ্যায় ঝোড়ো হাওয়া বইবার সম্ভবনা...

কলকাতা: কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত কয়েকদিন ধরে অব্যাহত ঝড়বৃষ্টি। সকাল থেকে মেঘলা আকাশ, দুপুর গড়াতেই নামছে বৃষ্টি, আর সন্ধ্যায় ঝোড়ো হাওয়ায় নাজেহাল হচ্ছেন নিত্যযাত্রীরা। তবে এই বৃষ্টিই কিছুটা স্বস্তি এনে দিয়েছে ভ্যাপসা গরম থেকে (Rain Forecast)। যদিও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলেই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকেও বৃষ্টি পুরোপুরি বন্ধ হচ্ছে না, তবে দাপট কিছুটা কমবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ঝড়ের প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে।

আরও পড়ুন: ‘জয় বাংলা’ বলায় যুবককে জড়িয়ে ধরে চুমু খেলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল

উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির দাপট বজায় থাকবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি দার্জিলিং, মালদা ও দুই দিনাজপুরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্প ঢোকার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গা বা গাছের নিচে আশ্রয় না নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে, সপ্তাহান্ত থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত। শনিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে, বৃষ্টির পরিমাণ কমবে। সঙ্গে বাড়বে তাপমাত্রা, আগামী কয়েক দিনে ৩ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে। ফলে ফের বাড়বে গরম ও আর্দ্রতার অস্বস্তি।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto