Friday, March 27, 2026
HomeScrollলক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভ আখ চাষিদের, কী বলছেন চাষিরা?
Burdwan

লক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভ আখ চাষিদের, কী বলছেন চাষিরা?

লক্ষ্মীপুজোর মরশুমে লক্ষ্মীলাভ চাষিদের!

পূর্ব বর্ধমান: লক্ষ্মীপুজোর (Laxmi Puja 2025) মরশুমে সত্যিই লক্ষ্মীলাভ চাষিদের! পূর্ব বর্ধমানের (Purba Burdwan) কালনা (Kalna) মহকুমার আখচাষিদের মুখে এখন হাসি। পাইকারি বাজারে প্রতি পিস আখ বিকোচ্ছে ৮ থেকে ১৫ টাকায়। দাম ভালো থাকায় খুশির হাওয়া চাষিদের ঘরে (District News)।

চাষিদের আশা, সামনের ছটপুজো ঘনিয়ে আসায় আখের চাহিদা আরও বাড়বে। এক বিঘা জমিতে আখ চাষে খরচ পড়ে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা। আর বিক্রির সময় মিলছে প্রায় এক লাখ টাকার কাছাকাছি লাভ। একই জমিতে সাথী ফসল ফলানোয় লাভের অঙ্ক আরও বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোয় সম্প্রীতির নজির কালনায়

নাদনঘাট থানার গোয়ালপাড়া রাজ্যের অন্যতম বড় আখের পাইকারি বাজার। এখান থেকেই আখ রওনা দিচ্ছে কলকাতা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে।

স্থানীয় আখচাষি সাহেব আলি শেখ বলেন, “এবার আখের ভালো দাম মিলছে। পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছি।”
আরেক চাষি শেখ সের মণ্ডলের কথায়, “আখ চাষে কষ্ট অনেক, কিন্তু লাভও ততটাই বেশি। এবার বাজারে দাম ভালো, তাই মনটা ভরে গেছে।” সব মিলিয়ে উৎসবের মৌসুমে আখ চাষেই সত্যিকারের লক্ষ্মীলাভে ভরপুর কালনার চাষিরা।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto