Saturday, April 11, 2026
HomeScrollবিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের পোস্টার ছেঁড়া ঘিরে উত্তেজনা
BJP candidate Agnimitra Paul

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের পোস্টার ছেঁড়া ঘিরে উত্তেজনা

পোস্টার বা ব্যানার ছিঁড়ে বিজেপিকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না, মন্তব্য অগ্নিমিত্রার

আসানসোল-  আসানসোল ( Asansol)  দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল- (BJP candidate Agnimitra Paul) এর পোস্টার ছেঁড়ার অভিযোগে উত্তেজনা। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকাতে নির্বাচনকে (West Bengal Assembly Election 2026)  ঘিরে উত্তাপ বাড়ছে। ৯৬ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নির্বাচনী পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

তিনি এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস-এর দিকে আঙুল তোলেন। তাঁর অভিযোগ, রাজ্যে বিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় তৃণমূল ভীত হয়ে পড়েছে এবং সেই কারণেই এই ধরনের ঘটনায় জড়িত হচ্ছে। অগ্নিমিত্রা পালের বক্তব্য, পোস্টার বা ব্যানার ছিঁড়ে বিজেপিকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে, এমন ধারণা সম্পূর্ণ ভুল।

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। তিনি আরও দাবি করেন, নানা বাধা ও রাজনৈতিক চাপে সত্ত্বেও এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। যদিও অভিযোগের প্রেক্ষিতে এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন-  শেখ হাসিনাকে ভারতে আশ্রয় কেন? প্রশ্ন অভিষেকের

বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কটূক্তি থেকে ফ্রেক্স ছেঁড়া, হাতাহাতি, পোস্টার রাজনীতি কোনও নতুন ঘটনা নয়। আর ভোটের বাকি হাতে গোনা মাত্র কয়েকটা দিন। এদিকে জোর কদমে চলছে প্রচার। রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী ও অমিত শাহ। এই সবের মধ্যেও এসআইআর নিয়ে এখনও অচলাবস্থা কাটেনি। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto