Wednesday, April 8, 2026
HomeScrollদ্বিতীয় দফায় তারকা প্রচারকের তালিকায় নুসরত-কোয়েল, সায়নী-মহুয়া, রয়েছে চমক
TMC Star Campaigner

দ্বিতীয় দফায় তারকা প্রচারকের তালিকায় নুসরত-কোয়েল, সায়নী-মহুয়া, রয়েছে চমক

দ্বিতীয় দফার নির্বাচন, তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Elections 2026) এবার দু’দফায়। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ইতিমধ্যেই প্রথম দফার ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামিকাল বৃহস্পতিবার। এরমধ্যেই বুধবার দ্বিতীয় দফার ভোটে (West Bengal Elections 2026) তারকা প্রচারকের তালিকা প্রকাশ (TMC Releases List Star Campaigners) করল তৃণমূল কংগ্রেস। বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ‘তারকা প্রচারক’দের নাম জানিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), দলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), রাজ্য সভাপতি সুব্রত বক্সী-সহ নাম রয়েছে ৪০ জনের।

দ্বিতীয় দফার ভোটে ১৪২টি বিধানসভা জুড়ে প্রচার করবেন তাঁরা। তালিকায় নাম থাকা বেশ কয়েকজন ‘তারকা প্রচারক’ ছাব্বিশের নির্বাচনে নিজেরাও প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের (ECI) কাছে আনুষ্ঠানিকভাবে এই তালিকা জমা দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)। দলের সহ-সভাপতি সুব্রত বক্সীর স্বাক্ষরিত একটি চিঠি নয়াদিল্লির মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। রাজনীতির প্রথম সারির নেতাদের পাশাপাশি একাধিক পরিচিত মুখ জায়গা পেয়েছেন সেই তালিকায়।প্রকাশিত এই ৪০ জনের তালিকায় স্বাভাবিকভাবেই শীর্ষস্থানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস,কল্যাণ বন্দ্যোপাধ্যায়,ড. মানস রঞ্জন ভুঁইঞা, শশী পাঁজা এবং ব্রাত্য বসুর মতো হেভিওয়েট মন্ত্রী ও নেতাদের নাম রয়েছে এই তালিকায়। ‘তারকা প্রচারক’ হিসাবে নজর কেড়েছে বেশ কিছু নাম। মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, জয়প্রকাশ মজুমদার, কোয়েল মল্লিক, নুসরত জাহান, অনুব্রত মণ্ডল, প্রতীক উর রহমান। সবথেকে বেশি নজর কেড়েছেন নুসরত জাহান। বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরতকে গত লোকসভা নির্বাচনে প্রার্থী করেনি তৃণমূল।

আরও পড়ুন:বিধানসভা নির্বাচনে রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী? হিসেব দিল নির্বাচন কমিশন

রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি প্রচারের ময়দানে মানুষের কাছে পৌঁছাতে বিনোদন ও ক্রীড়া জগতের একঝাঁক তারকাকে (Star Campaigner) হাতিয়ার করেছে তৃণমূল (AITC)। তারকা প্রচারকদের তালিকায় রয়েছেন দীপক অধিকারী, শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো চেনা মুখেরা। এই তালিকায় অন্যতম বড় চমক হলো টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম।এছাড়া প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান ও কীর্তি আজাদ এবং সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি ও বাবুল সুপ্রিয়র নামও এই তারকা প্রচারকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।তবে এঁরা প্রত্যেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। কেউ লোকসভার সাংসদ, কেউ রাজ্যসভায় দলের প্রতিনিধিত্ব করেন। কেউ কেউ বিদায়ী বিধায়ক।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto