ওয়েব ডেস্ক : সাল ২০২৪। সে বছর ১৩ নভেম্বর খুন (Murder) হয়েছিলেন তৃণমূল (TMC) নেতা। সেই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার দু’বছর পর এই মামলায় এনআইএ (NIA)-কে তদন্তভার দেওয়া হয়েছে। তা নিয়েও এবার শুরু হল রাজনৈতিক তরজা।
জগদ্দলে (Jagaddal) সে বছর দুষ্কৃতিদের গুলিতে নিহত হয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ। খুনের তদন্তে নেমে পুলিশ (Police) সাতজনকে গ্রেফতার করেছিল জগদ্দল থানার পুলিশ। পরবর্তীতে দুজন ছাড়া পেয়ে যায়। পরিবারের লোক প্রথম থেকেই পুলিশি তদন্তে ভরসা হারিয়েছিল। তাঁদের দাবি ছিল মূল অপরাধীকে ধরতে হবে। পুলিশি তদন্তে কোনো সুরাহা না হওয়ায় হাইকোর্টে আবেদন জানিয়েছিল মৃতের পরিবার। দু বছর পর এই মামলায় এনআইএ (NIA)-কে সেই তদন্তভার দেওয়া হল।
মৃতের ভাই প্রদীপ সাউ বলেছেন, দাদার খুনের আসল অপরাধী ধরা পড়েনি। আমরা এনআইএ তদন্ত চেয়েছিলাম। পুলিশের উপর ভরসা না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলাম। এবার দুষ্কৃতি রেহাই পাবে না বলে জানিয়েছেন তিনি।
আরও খবর : চূড়ান্ত ভোটার তালিকাকে ঘিরে সতর্কতা! চার জেলায় মোতায়েন সিনিয়র IPS অফিসার
এই ঘটনা নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh) বলেছেন, সেখানে গুলির সঙ্গে বোমা চালানো হয়েছিল বলেই এনআইএ-কে তদন্তবার দিয়েছে আদালত। পুলিশ সঠিক তদন্ত করেনি বলেও অভিযোগ তুলেছেন তিনি। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম জানান, এই খুনের ঘটনায় বিজেপি জড়িত।তিনি অভিয়োগ করেছেন, তৃণমূলের কর্মীদের জড়িয়ে দেওয়ার জন্য এনআইএ-র দাবি জানানো হয়েছিল।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৩ নভেম্বর জগদ্দল থানার কাছে চায়ের দোকানে দুষ্কৃতিদের গুলিতে নিহত হয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ। ঘটনায় উত্তাল হয়েছিল ভাটপাড়া। পরিবারের দাবি ছিল মূল অপরাধীতে ধরতে হবে। এর পরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরিবার।
দেখুন অন্য খবর :







