Sunday, March 1, 2026
HomeScrollনাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার তৃণমূলের ‘স্বঘোষিত’ যুবনেতা
Dipankar Adhikari alias Sonai Arrest

নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার তৃণমূলের ‘স্বঘোষিত’ যুবনেতা

উত্তরপাড়ার দীপঙ্কর অধিকারী ওরফে সোনাইয়ের নামে একাধিক অভিযোগ

হুগলি- যখন হিন্দি বলয় ধর্ষণে অভিযুক্তরা জামিন পাচ্ছে তখন রাজধর্ম পালন করল চন্দননগর পুলিশ কমিশনারেট (Chandannagar Police Commissionerate) । নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার শাসকঘনিষ্ঠ যুবনেতা। তৃণমূলের যুব নেতা পরিচয় দিয়ে,  নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ছিল আগেই,  এবার সিভিক পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হল উত্তরপাড়ার (UttarPara) তৃণমূল ঘনিষ্ঠ যু্বক দীপঙ্কর অধিকারী ওরফে সোনাই (Dipankar Adhikari alias Sonai) 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,  বছর ষোলোর নাবালিকা তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দমোটর কারখানার ভিতর গিয়েছিল গতকাল সন্ধায়। সেখানে সোনাই ও তার দুই বন্ধু ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

তৃণমূলের বিভিন্ন কর্মসূচীতে ওই যুবককে দেখা যায়। উত্তরপাড়া ও হুগলি জেলার একাধিক শাসক দলের নেতার সঙ্গে যুবকের ছবি থাকায় তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন,  এরা তৃণমূল করে বলে মনে করেছে যা খুশি করব। ওদের দলের নেত্রী কাল ফাইন নিয়ে চলে এলেন। এই সব দেখেই তো পার পাচ্ছে নীচু তলার কর্মীরা।

তৃণমূলের স্থানীয় নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন,  আমার দল এখন ক্ষমতায় রয়েছে। তাই অপকর্ম করার জন্য দুষ্কৃতকারীরা ঢুকে পড়তেই পারে। কড়া হাতে আইনি পদক্ষেপ নিতে হবে। দল কখনও বলে দেয় না এমন অপকর্ম করতে।

নাবালিকার পারিবারিক আইনি পরামর্শদাতা শুভদীপ নাথ বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এর আগে নিতে দেখা গেছে। এই ঘটনাতেও নির্যাতিতা নাবালিকা পাবে আশা করি।

হুগলি  শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন,  ছবি যে কেউ তুলতে পারে। ও  আমাদের দলের পদাধিকারী কেউ নয়। আর তৃণমূলের সঙ্গে এদের  কোনও সম্পর্ক নেই। আর আইন আইনের পথে চলবে। দল বা সরকার কেউই কোনও খারাপ কাজ বরদাস্ত করবে না।

আরও পড়ুন-  মমতার নামে কালীপুজো সায়নীর!

হিন্দমোটরের একটি ভেরিতে মাছ চাষ করেন এক ব্যবসায়ীকে হুমকি দিতে শোনা যায় অভিযুক্ত যুবক দীপঙ্কর অধিকারীকে। সেই হুমকির অডিও ভাইরাল হতে অস্বস্তিতে পরে তৃণমূল। সেখানে যুবক নিজেকে উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি বলে পরিচয় দেয়। এরপর ধর্ষণের অভিযোগে সেই যুবকই গ্রেফতার হওয়ায় দলের অস্বস্তি আরও বাড়ল বলেই বলে মনে করছে রাজনৈতিক মহল।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, নাবলিকা তার এক বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিল। অভিযুক্তরা ওই বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। তারপর ধর্ষণ করে।

পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। একজনকে গ্রেফতার করে তাকে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।

উত্তরপাড়া ধর্ষণ ঘটনার আপডেট,,নাবালিকার বয়ফ্রেন্ড ধরা পড়ে গেছে। আর নাবালিকার বয়ফ্রেন্ডও নাবালক বলেই জানা গেছে পুলিশ সূত্রে। আরও জানা গেছে যে, এই ঘটনায় চারজন যুক্ত। তার মধ্যে তৃণমূলের স্বঘোষিত যুব নেতা দীপঙ্কর অধিকারী সহ নাবালিকার বয়ফ্রেন্ড ধরা পড়ল। আর বাকি দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola