Wednesday, April 8, 2026
HomeScrollএক আসনে মনোনয়ন ২ বিজেপি প্রার্থীর! ভোটের আগেই গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে পদ্ম শিবির
BJP

এক আসনে মনোনয়ন ২ বিজেপি প্রার্থীর! ভোটের আগেই গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে পদ্ম শিবির

কোন আসনে বিজেপির জোড়া নমিনেশন জমা পড়ল? দেখুন বড় খবর

জলপাইগুড়ি: এবার প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। শনিবার সকালে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি বিধানসভা আসনে (Moynaguri Assembly) প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল জেলাশাসক কার্যালয়ের সামনে। একই আসনে বিজেপির প্রার্থী হিসেবে দাবি করে মনোনয়নপত্র (Nomination) জমা দিলেন দুই নেতা। এদিন মনোনয়ন যেমন জমা দেন বিদায়ী বিধায়ক কৌশিক রায়, তেমনই বর্ষীয়ান নেতা ডালিম রায়কেও এদিন প্রার্থী হিসেবে নমিনেশন করতে দেখা যায়।

আসলে প্রথমে বিজেপির তরফে ময়নাগুড়ি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল কৌশিক রায়কে। কিন্তু পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত বদলে সেই জায়গায় প্রার্থী করা হয় ডালিম রায়কে। এই সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ ও অসন্তোষ ছিলই দলের অন্দরে। শনিবার সেই দ্বন্দ্বই চরম আকার নেয়। এদিন সকালে প্রথমে মনোনয়নপত্র জমা দেন কৌশিক রায়। দল তাঁকে সরালেও প্রার্থী পদ থেকে সরে দাঁড়াতে নারাজ তিনি। এরপর খবর পেয়ে জেলাশাসক দফতরে পৌঁছন ডালিম রায়। তিনিও বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।

আরও পড়ুন: ‘একুশের লড়াইটা কঠিন ছিল’ মনোনয়ন জমা দিয়ে শাসক দলকে নিশানা নওশাদের

মনোনয়ন জমা দেওয়ার পর ডালিম রায় দাবি করেন, তিনি প্রতীক-সহ মনোনয়ন জমা দিয়েছেন। অন্য কেউ একই দাবি করছেন শুনে তিনি বলেন যে, বিজেপির দু’টি প্রতীক হয় না। অন্যদিকে কৌশিক রায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, তিনিও বিজেপি প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিয়েছেন। এই ঘটনাকে ঘিরে জেলাশাসক কার্যালয়ের বাইরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকেও তৎপর হতে হয়। গোটা ঘটনায় বিজেপির অন্দরের কোন্দল কার্যত প্রকাশ্যে চলে এসেছে। দলের কর্মী-সমর্থকরাও এই ঘটনায় বিস্মিত।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto