Thursday, March 26, 2026
HomeScrollহুগলিতে ভোটার তালিকা কেলেঙ্কারি, পোতাগাছির ৯০০ জনের নাম উধাও!
Hooghly

হুগলিতে ভোটার তালিকা কেলেঙ্কারি, পোতাগাছির ৯০০ জনের নাম উধাও!

অভিযোগ, গ্রামের একটি বুথের প্রায় ৯০০ মানুষের নাম নেই

হুগলি: হুগলি (Hooghly) জেলার বলাগড় ব্লকের একতারপুর পঞ্চায়েতের পোতাগাছি গ্রামে ফের বড় ধরনের ভোটার তালিকার (Voter List) বিভ্রাট সামনে এল। অভিযোগ, গ্রামের একটি বুথের প্রায় ৯০০ মানুষের নাম নেই নির্বাচন কমিশনের প্রকাশিত ২০০২ সালের ভোটার তালিকায়। অথচ ইসি–র ওয়েবসাইটে যাচাই করতে গেলে তাঁদের ২০০৩ সালের লিস্টে নাম দেখা যাচ্ছে। দুটি তালিকার এই অসামঞ্জস্য ঘিরে গ্রামজুড়ে ছড়িয়েছে চরম আতঙ্ক।

স্থানীয়দের দাবি, তাঁরা বহু বছর ধরেই এই এলাকায় বসবাস করছেন। সবার কাছেই রয়েছে আধার কার্ড, রেশন কার্ড, জমির কাগজপত্র, ভোটার আইডি। এমনকি ২০০২ সালেই তাঁরা ভোট দিয়েছেন বলে দাবি বাসিন্দাদের। তবুও হঠাৎ তালিকা থেকে নাম উধাও হওয়ায় তাঁদের মনে তৈরি হয়েছে ‘ডি ভোটার’ হয়ে যাওয়ার আশঙ্কা।

আরও পড়ুন: বজবজে নাকা চেকিং! উদ্ধার নাইন এমএম পিস্তল, ওয়ান-শটার বন্দুক

এক বাসিন্দার অভিযোগ, “এখানেই জন্মেছি, বড় হয়েছি। ভোট দিয়েছি। হঠাৎ বলছে নাম নেই! তাহলে আমরা কারা?” আরেকজনের প্রশ্ন, “ওয়েবসাইট ২০০৩ দেখাচ্ছে, অথচ কমিশন বলছে ২০০২-ই চূড়ান্ত। আমরা কোনটা বিশ্বাস করব?”

জেলায় একাধিক জায়গায় একই সমস্যা। এর আগে বলাগড় ব্লকের করিন্যা গ্রামেও প্রায় দেড় হাজার মানুষের নাম তালিকায় না পাওয়া নিয়ে আতঙ্ক দেখা দিয়েছিল। এবার পোতাগাছিতে একই সমস্যায় হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ।

প্রশাসন সূত্রে খবর, জেলার আরও কয়েকটি জায়গায় একই ধরনের বিভ্রাট ধরা পড়েছে। নির্বাচন দপ্তর বিষয়টি পরীক্ষা করছে। নাম উধাও হওয়ার পর বহু গ্রামবাসী ব্লক দপ্তরে গিয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন। কেউ কেউ স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন। তবুও এখনও মেলেনি স্থায়ী সমাধান। প্রশাসনের দাবি, “ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। যাঁদের নাম ভুলবশত বাদ পড়েছে, তাঁরা ফর্ম পূরণ করুন। তদন্তের পর বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হবে।”

রাজনৈতিক মহলেও প্রশ্ন, তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই সভা করে বাসিন্দাদের অভিযোগ শুনেছে। প্রশ্ন উঠছে, একসঙ্গে এত মানুষের নাম কীভাবে উধাও? গ্রামজুড়ে এখন একটাই প্রশ্ন, “আমরা যদি নাগরিকই না থাকি, ভোট দেব কীভাবে?” এক বৃদ্ধার আর্তি, “এই বয়সে এসে কি আবার প্রমাণ দিতে হবে, আমি ভারতীয়?” পরিচয় হারানোর আতঙ্কে অশান্ত পোতাগাছি এখন সমাধানের অপেক্ষায়।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto