HomeScrollরোদ ঝলমলে আকাশ, সঙ্গে ভ্যাপসা গরম! পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া?
Weather Update

রোদ ঝলমলে আকাশ, সঙ্গে ভ্যাপসা গরম! পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া?

কলকাতায় রোদ-গরমের দাপট, উত্তরবঙ্গের কয়েক জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শহর থেকে জেলা, সর্বত্র শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এর মধ্যেই আবহাওয়া (Weather) নিয়ে কিছুটা স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ফলে পুজোর প্রস্তুতিতে আবহাওয়ার বড় বাধার আশঙ্কা কম।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় পরিষ্কার আকাশ এবং ঝলমলে রোদের দেখা মিলেছে। তবে রোদের সঙ্গে পাল্লা দিয়ে রয়েছে বাতাসে জলীয় বাষ্প। ফলে বৃষ্টির সম্ভাবনা কমলেও অস্বস্তিকর গরম থেকে এখনই মুক্তি মিলছে না। দিনের দ্বিতীয়ার্ধে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে এক-দু’জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আরও খবর :  পুজোর মুখে স্বস্তি টালা প্রত্যয়ের! জমি দখল ও তোলাবাজির মামলায় আগাম জামিন ধ্রুবজ্যোতির, কী বলল হাইকোর্ট?

আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও একই ধরনের আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও সাময়িক বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ফলে পুজোর মণ্ডপ তৈরির কাজ থেকে শুরু করে প্রতিমা নিয়ে আসা কিংবা শেষ মুহূর্তের কেনাকাটায় বড়সড় বিঘ্নের আশঙ্কা নেই।

তবে উত্তরবঙ্গের (North Bengal) ছবিটা কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাহাড় ও সমতলের কোথাও ভারী বা একটানা বৃষ্টির পূর্বাভাস নেই। সব মিলিয়ে পুজোর মুখে বাংলার অধিকাংশ জেলায় আপাতত স্বস্তিদায়ক আবহাওয়ারই ইঙ্গিত রাওয়া গিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News