Sunday, March 1, 2026
HomeScrollদোলের দিন কখন খুলবে মদের দোকান? দেখে নিন
Dol Purnima

দোলের দিন কখন খুলবে মদের দোকান? দেখে নিন

রাজ্যে নির্দিষ্ট ৪ দিন ড্রাই ডে থাকে!

ওয়েব ডেস্ক : আর মাত্র একদিন। তার পর মঙ্গলবার, ৩ মার্চ পালিত হবে রাজ্যজুড়ে দোল যাত্রা (Dol Yatra)। আট থেকে আশি, সবাই এই উৎবে মাতোয়ারা হবেন। এই দিন ভালোভাবে উদযাপন করতে অনেকেই বন্ধু-বান্ধবদের সঙ্গে সুরাপান করে থাকেন। কিন্তু সুরা প্রেমীদের কাছে প্রশ্ন হল, দোলের দিন ড্রাই ডে থাকবে? না খুলবে মদের দোকান (Alcohol shop)?

মূলত, আবগারি দফতরের বিশেষ নিয়ম অনুযায়ী ড্রাই ডে (Dry Day)-তে মদ কেনা-বেচা বন্ধ রাখা হয়। নিয়ম বলছে, রাজ্যে নির্দিষ্ট ৪ দিন ড্রাই ডে থাকে। এই দিন গুলিতে মদের দোকান বন্ধ থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দোল কি সেই ড্রাই ডে-র মধ্যে পড়ছে? আবগারি দফতরের নিয়ম অনুযায়ী, দোলের দিন সম্পূর্ণ ড্রাই ডে নয়। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর খোলা থাকবে মদের দোকান। কিন্তু, কখন খোলা থাকবে এই মদের দোকান?

আরও খবর : চূড়ান্ত ভোটার তালিকায় নাম ‘ডিলিট’ নদিয়ার বিজেপি পঞ্চায়েত সদস্যার

আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রঙের উৎসবের দিন দুপুর ২টো পর্যন্ত মদ কেনা-বেচা বন্ধ রাখা হবে। তবে তার পর মদের (Alcohol) দোকান খোলা থাকবে। তবে তার আগে মদ কেনা-বেচা করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

সাধারণত সকালের দিকেই দোল উৎসব পালন করে থাকেন জন সাধারণ। সেই কারণে ওই সময় মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দোলের আগের দিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। অন্যদিকে রাজ্যে ৪ দিন সম্পূর্ণ ড্রাই ডে। তালিকায় রয়েছে ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী এবং মহরমের দশম দিন। তবে রঙের উৎসবের ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola