Wednesday, April 8, 2026
HomeScrollট্রাইব্যুনালের প্রথম শুনানি কবে? বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে কংগ্রেস প্রার্থীর আইনজীবীরা! কী...
SIR

ট্রাইব্যুনালের প্রথম শুনানি কবে? বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে কংগ্রেস প্রার্থীর আইনজীবীরা! কী হতে চলেছে? দেখুন বিগ আপডেট

বিধাননগরের বিজন ভবনে কংগ্রেস প্রার্থীর শুনানি হতে পারে!

ওয়েব ডেস্ক : রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়ায় বাদ পড়েছে বহু ভোটারের নাম। তবে তাঁরা অবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে (Tribunal)। এই কাজ কবে শুরু হবে, তা নিয়েই ধোঁয়াশা বাড়ছিল। সূত্রের খবর, রবিবার থেকে শুরু হতে চলেছে ট্রাইব্যুনালের কাজ। আর প্রথম দিনেই কংগ্রেস (Congress) প্রার্থী মহতাব শেখের (Mahtab shaikh) নাগরিকত্ব সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। আর শুনানি হলে এটিই হবে রাজ্যের এসআইআর ট্রাইব্যুনালের প্রথম মামলার শুনানি।

মূলত, মহতাব শেখ হলেন ফারাক্কার কংগ্রেস প্রার্থী (Congress candidate)। এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছিল তাঁর নাম। আর এ নিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে জানায়, এসআইআর সংক্রান্ত যাবতীয় মামলার শুনানি বর্তমানে সুপ্রিম কোর্টের (Supreme Court) অধীনস্থ। এর পর সুপ্রিম কোর্টে কংগ্রেস প্রার্থীর আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছিলেন, তাঁর মক্কেলের নাম ২০২২ সালের লিস্টে ছিল। কিন্তু তা সত্বেও বাদ দেওয়া হয়েছে নাম। আর এদিকে ৬ এপ্রিল শেষ হচ্ছে প্রথম দফার ভোটের মনোনয়ন প্রক্রিয়া। সেই কারণে মহতাব শেখের মামলা ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে বিধাননগরের বিজন ভবনে কংগ্রেস প্রার্থীর শুনানি হতে পারে।

আরও খবর : ‘একুশের লড়াইটা কঠিন ছিল’ মনোনয়ন জমা দিয়ে শাসক দলকে নিশানা নওশাদের

অন্যদিকে সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তথা এসআইআর ট্রাইব্যুনালের বিচারপতি টিএস শিবজ্ঞানম (TS Sivagnanam) আজই কলকাতায় আসছেন। এর পরেই তাঁর সঙ্গে মহতাব শেখের আইনজীবীরা যোগাযোগ করতে পারেন। সেখানে মনোনয়নের শেষ দিনের আগে যাতে এই মামলা সম্পন্ন হয়, তা নিয়ে আবেদন করা হতে পারে।

সূত্রের খবর, শনিবার অথবা রবিবারের মধ্যে যাতে কংগ্রেস প্রার্থীর যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায়, তা নিয়ে আবেদন করা হতে পারে। তবে এই বিষয়টি নির্ভর করছে টিএস শিবজ্ঞানমের উপর। তিনি যদি এই মামলা গ্রহণ করেন, তাহলে এটি হবে এসআইআর ট্রাইবুনালের প্রথম মামলা। অন্যদিকে, ট্রাইব্যুনালের বিচারপতি টিএস শিবজ্ঞানম (TS Sivagnanam) সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কীভাবে এই মামলার শুনানি করেন, এখন সেটাই দেখার। কারণ, ট্রাইব্যুনালে শুনানির জন্য এখনও পরিকাঠামো তৈরি হয়নি বলেই খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto