Sunday, March 29, 2026
HomeBig newsকবে থেকে তাপমাত্রা বাড়বে? জানাল হাওয়া অফিস
Weather Update

কবে থেকে তাপমাত্রা বাড়বে? জানাল হাওয়া অফিস

চলতি সপ্তাহেই কলকাতায় বাড়বে পারদ

ওয়েব ডেস্ক : ফেব্রুয়ারির মাঝামাঝিতেই দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে প্রায় বিদায় নিতে চলেছে শীত (Winter)। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office) ইঙ্গিত, কলকাতা (Kolkata) ও সংলগ্ন জেলাগুলিতে আগামী কয়েক দিনের মধ্যেই রাতের ঠান্ডা কমতে শুরু করবে। ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা (Tempreture)। তবে উত্তরবঙ্গের ছবি আলাদা। সেখানে আপাতত শীতের দাপট কাটছে না।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দক্ষিণবঙ্গের তুলনায় বেশি ঠান্ডা ছিল বীরভূমের সিউড়িতে। সেখানে পারদ নেমেছিল প্রায় ১০ ডিগ্রিতে। উত্তরবঙ্গের সমতলে রাতের তাপমাত্রা ছিল প্রায় ১০ ডিগ্রি, আর দার্জিলিঙের পার্বত্য এলাকায় তা নেমে যায় সাড়ে ৩ ডিগ্রির কাছাকাছি।

আরও খবর : টোটো বাঁচাতে ব্রেক, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পণ্যবাহী গাড়ি

আলিপুরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রায় ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে। তবে পারদ বোঝা যাবে ১৪ ফেব্রুয়ারির পর থেকেই। কলকাতায় ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৫ ডিগ্রির আশেপাশে। কিন্তু এরপর থেকেই পারদের ওঠানামা চোখে পড়বে। ১৪ ফেব্রুয়ারির কাছাকাছি আলিপুর অঞ্চলে রাতের তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

জেলার ছবিও একই রকম। বীরভূমের শ্রীনিকেতনে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১১ ডিগ্রি। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়াতে পারে ১৩ ডিগ্রিতে। অর্থাৎ আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে রাতের পারদ গড়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা। অন্য দিকে, উত্তরবঙ্গে (North Bengal) এখনও কুয়াশার দাপট থাকবে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দার্জিলিঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আপাতত কুয়াশা নিয়ে কোনও সতর্কতা জারি হয়নি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot