Saturday, May 16, 2026
HomeBig newsহাসপাতালে ভর্তি নামিবিয়া ম্যাচে অনিশ্চিত অভিষেক শর্মা, কী হয়েছে?
Abhishek Sharma

হাসপাতালে ভর্তি নামিবিয়া ম্যাচে অনিশ্চিত অভিষেক শর্মা, কী হয়েছে?

আমেরিকার বিপক্ষে ভারতের ম্যাচের আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন অভিষেক

ওয়েবডেস্ক- অসুস্থ অভিষেক শর্মা (Abhishek Sharma) । দিল্লির এক হাসপাতালে (Delhi Hospital) ভর্তি অভিষেক। পরবর্তী ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা। গতকাল অনুশীলনেও আসেননি অভিষেক শর্মা। নামিবিয়ার (Namibia)  খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটে শিবিরে দুঃসংবাদ। কারণ টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার এখনও সম্পূর্ণ সুস্থ নয়। বাঁ-হাতি এই ব্যাটার নামিবিয়ার বিরুদ্ধে নাও খেলতে পারে।

সাংবাদিক বৈঠক থেকে টিম ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ রায়ান দুশখাতে (Team India’s assistant coach Ryan Duskhate) জানিয়েছেন, অভিষেক শর্মা এখনও পুরোপুরি সুস্থ নন। আশা করা হচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে মাঠে নামতে পারবেন তিনি। রায়ান দুশখাতে আরও জানান, অভিষেক শর্মার পেট খারাপ হয়েছে। এখনও সম্পূর্ণ সুস্থ হতে পারেননি তিনি। যদিও অভিষেক নামিবিয়ার বিরুদ্ধে একান্তই না খেলতে পারে, তাহলে সঞ্জু স্যামসনকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে।

আরও পড়ুন-  চাপে পড়ে U- Turn, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম‍্যাচ খেলবে পাকিস্তান


সূত্রের খবর, আমেরিকার বিপক্ষে ভারতের ম্যাচের আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন অভিষেক। ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলার পর তার শরীর আরও খারাপ হতে শুরু করে। অসুস্থতা বাড়তে থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বোর্ডের এক সূত্রের খবর অনুযায়ী পেটের সংক্রমণে কারণে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিষেক শর্মাকে। শারীরিক পরীক্ষা চলছে। কবে হাসপাতাল থেকে ছুটি মিলবে এখনও স্পষ্ট নয়। ফলে নামিবিয়া ম্যাচে অভিষেক শর্মা খেলতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত।’

মঙ্গলবার দুশখাতে  সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, গতকাল সুন্দর দলের সঙ্গে যোগ দিয়েছে। আজ ট্রেনিং করবে। ১০ দিনের বিরতির পর আবার বুমরা বল করা শুরু করেছে। ওর অবস্থা আগের চেয়ে এখন অনেক ভালো। এদিনও ট্রেনিংয়ে বল করবে’।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto