Saturday, May 16, 2026
HomeBig newsবিদায়ের পথে শীত? কী বলছে আবহাওয়া দফতর
Weather News

বিদায়ের পথে শীত? কী বলছে আবহাওয়া দফতর

দক্ষিণের জেলাগুলিতে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা

ওয়েবডেস্ক- সকালের (Morning)  দিকে ঠান্ডা (Cold Feelings)  আর দিনের বেলা সূর্যের তেজ বাড়তেই আর গরমের জামা কাপড় গায়ে রাখা যাচ্ছে না। ঘন ঘন আবহাওয়ার (Weather)  মুড পরিবর্তন। এবার কী শীত (Winter)  বিদায় নেওয়ার পালা। দ্বিতীয় ইনিংস-এর দুর্দান্ত ব্যাটিং করেছে শীত, ফলে বলা যেতে পারে ২০২৬ এর শীত ভালোই উপভোগ করল মানুষ।

কোনও অভিযোগের জায়গা রাখেনি আবহাওয়া। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal) তাপমাত্রা (Temperature) বেশ কিছুটা বৃদ্ধি পাবে। সেইসঙ্গে বাড়বে উত্তরবঙ্গের (North Bengal)  তাপমাত্রাও। দক্ষিণের জেলাগুলিতে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। রাতের সর্বনিম্ন তাপমাত্রাও বৃদ্ধি পাবে। কমবে উত্তুরে হাওয়ার দাপট। শনিবারের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে।

পরবর্তী চারদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা কম। একই রকম থাকবে তাপমাত্রা। কলকাতা, হুগলি, দুই পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলাতেই আগামী সাতদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- বাংলায় ভোট কোন মাসে? গণনা কবে? দেখুন কলকাতা টিভি EXCLUSIVE

সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাপট কমবে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার প্রভাব থাকবে সকালের দিকে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto