Tuesday, May 19, 2026
HomeScrollএবার ঝাড়গ্রাম, ‘বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি’ Drop Box-কর্মসূচি পদ্মশিবিরের
BJP Drop Box

এবার ঝাড়গ্রাম, ‘বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি’ Drop Box-কর্মসূচি পদ্মশিবিরের

ভোটের দিন যত এগোচ্ছে, ততই জল মাপতে তৎপর পদ্মশিবির

ঝাড়গ্রাম- বিধানসভা নির্বাচন (Bengal Assembly Election 2026)  যত এগিয়ে আসছে, ততই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ বাড়াতে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছে বিজেপি (Bjp)। সেই ধারাবাহিকতায় ঝাড়গ্রাম (Jhargram) জেলা বিজেপির দলীয় কার্যালয়ে এক নতুন কর্মসূচির ঘোষণা করা হয়। কর্মসূচির নাম— “বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি”। এই কর্মসূচির মাধ্যমে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বিধানসভা এলাকার সাধারণ মানুষের অভাব ও অভিযোগ তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে অভিযোগ বক্স রাখা হবে।

সেই বক্সে সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা লিখে জমা দিতে পারবেন। সংগৃহীত অভিযোগগুলি একত্রিত করে আগামী দিনে জেলার উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করবে বিজেপি। সাধারণ মানুষের মতামত ও সমস্যাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ রূপরেখা তৈরি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-  বিজেপির গ্যারান্টি, মানুষের পরামর্শ নিতে এবার বিজেপির ড্রপ বক্স

উল্লেখ্য, ভোটের আবহ মানুষের কাছে নিজেদের ভাবমূর্তির সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করতে কোমর বেঁধে নেমে পড়েছে পদ্ম শিবির। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিকবার বঙ্গ সফরে এসেছে কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ বিজেপিকে সুষ্ঠু ও সুসংহত হতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তার পরেই দলের মধ্যে গ্রুপবাজির তত্ত্ব সামনে আসছে। এই নিয়ে খুব একটা স্বস্তিতে নেই বঙ্গ বিজেপি। এবার তাই “বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি” মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি বাঁকুড়া ওন্দা বিধানসভায় বিজেপির বিকশিত পশ্চিমবঙ্গ,  বিজেপির গ্যারান্টি ড্রপ বক্স চালু হয়েছে। ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ সাখা (BJP MLA Amar Nath Sakha) ওন্দা বিধানসভার ড্রপ বক্সের উদ্বোধন করেন।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot