Thursday, April 16, 2026
HomeScrollজমি নিয়ে বিবাদের জের, ১ ব্যক্তিকে অপহরণের অভিযোগ

জমি নিয়ে বিবাদের জের, ১ ব্যক্তিকে অপহরণের অভিযোগ

মালদহ: জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠল মানিকচক (Maldah Manikchak) থানা এলাকায়। অপহরণ করে ব্যাপক মারধর করে জমিয়ে লিখে নেওয়ার অভিযোগ তুলেছে ওই ব্যক্তির পরিবার। অভিযোগ পেয়ে তদন্ত নেমে অবশেষে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মানিকচক থানার পুলিশ। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের হতে অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশকর্তারা।

জানা গিয়েছে, কাকা ও ভাইপোর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। মালদহের মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর অঞ্চলের সালাবাতগঞ্জ এলাকার বাসিন্দা মাহাবুব আলমকে তার নিজের ভাইপো মাহবুব সবজি মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বাগান থেকে মোটরসাইকেলে করে অপহরণ করে বলে অভিযোগ। অপহরণ করে ভয় দেখিয়ে কাকুর জমি নিজের নামে লিখিয়ে নেওয়া হয় বলেই অভিযোগ।
পরিবারের তরফে অভিযোগ জানানোর পরই তল্লাশিতে নামে পুলিশ। ব্যাপক মারধর করে মালদহের ইংরেজ বাজারের চন্ডিপুরের নির্জন এলাকায় মাহবুব আলম নামে ওই ব্যক্তিকে ফেলে দিয়ে চম্পট দেয় অপহরণকারীরা।

খবর পেয়ে মানিকচক থানার পুলিশ মাহবুব আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকচক হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College &amp , Hospital) স্থানান্তর করা হয়। বর্তমানে মাহবুব আলম মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ভাইপো মাহবুব সবজি ও তার দলবল পলাতক। মাহবুব আলমের পরিবারের তরফে ১৩ জনের নামে অভিযোগ মানিকচক থানায় দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে মানিকচক থানার পুলিশ।

আরও পড়ুন: মালদহে তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি

এই প্রসঙ্গে মাহবুব আলমের ছেলে হাসমা রেজাউল অভিযোগ করে বলেন ,’ আমার কাকার ছেলে সহ বেশ কয়েকজন দুষ্কৃতি বাবাকে বাগান থেকে অপহরণ করে। আমরা খোঁজাখুঁজি করলেও কোন সন্ধান পাইনি। শেষমেষ পুলিশের কাছে অভিযোগ করেছিলাম। সন্ধ্যায় শুনতে পেলাম বাবাকে ব্যাপকভাবে মারধর করে। পরে রক্তাক্ত অবস্থায় চন্ডিপুরের নির্জন এলাকায় ফেলে দেই। স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে। পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে বাবা মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। আমাদের জমি সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিবাদ ছিল মাহবুব সবজির সঙ্গে। আদালতেও মামলা হয় এই জমি নিয়ে। বাবাকে ভয় দেখিয়ে সব জমি নিজের নামে করেছে। পুলিশের কাছে অনুরোধ করছি সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা করুক। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ তাজবুল বলেন,’ স্থানীয়দের কাছ থেকে ঘটনা শুনলাম। ভাইপো নাকি কাকাকে অপহরণ করে এবং তার জমি আত্মসাৎ করেছে। পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।’ এদিকে মানিকচক থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে জোরদার তদন্ত চালাচ্ছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor