Thursday, April 23, 2026
HomeBig newsবজবজ গুলিবিদ্ধ তৃণমূল নেতা! ভর্তি হাসপাতালে

বজবজ গুলিবিদ্ধ তৃণমূল নেতা! ভর্তি হাসপাতালে

কলকাতা: সাতসকালে রাস্তার মধ্যেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি (Firing at Diamond Harbour)। বজবজ দু নম্বর ব্লকের ডোঙারিয়া ৭৫ রোডের উপরে গুলি চলে। গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ হন তৃণমূলের এক নেতা। সূত্র মারফত খবর যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি রায়পুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি কৃষ্ণ মন্ডল। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নোদাখালি থানার ডোঙারিয়া মনসাতলা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে কৃষ্ণ মন্ডল বাইকে করে যাওয়ার সময় পিছন দিক থেকে আরও একটি বাইকে দুষ্কৃতীরা আসে এবং বাইক চলন্ত অবস্থাতেই গুলি চালায়। গুলিবিদ্ধ হন কৃষ্ণ মন্ডল। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে সিএমআরআই-তে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সিএমআরআই-তে চিকিৎসাধীন তৃণমূল নেতা।

আরও পড়ুন:‘মেঘে ঢাকা তারা’ দিয়েই ঋত্বিককের শ্রদ্ধার্ঘ্য

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মালদহে গুলিবিদ্ধ হয়ে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। এরপর মুর্শিদাবাদে একাধিক জায়গায় গুলি চালালোর ঘটনা ঘটেছে। রাজনাতিক মহলের মতে এর নেপথ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন অনেকে। গত বুধবার ডায়মন্ড হারবার থেকে অভিষেকও মেনে নিয়ছিলেন যে, দলে গোষ্ঠীকোন্দল আছে। দলের গোষ্ঠাকোন্দল নিয়ে কড়া বার্তা দিয়েছেন অভিষেক। দলের থেকে গোষ্ঠীকোন্দল যেন বড় না য়হ সেই বার্তাও দিয়েছেন তৃণমূল সাংসদ। গন্ডগোল পাকানো, গুলি, বোমাবাজির মতো ঘটনায় দলের কেউ যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker