Sunday, March 15, 2026
HomeScrollকর্মক্ষেত্রে তিরস্কার চাকরির অঙ্গ, অপরাধ নয়: সুপ্রিম কোর্ট

কর্মক্ষেত্রে তিরস্কার চাকরির অঙ্গ, অপরাধ নয়: সুপ্রিম কোর্ট

নয়া দিল্লি: রোজনামচা অফিসে আসতে অনীহা? একঘেয়ে কাজে বিরক্তি? দিনশেষে হতাশ লাগে? পান থেকে চুন খোসলেই রাগী বসের বকুনি (Workplace Bullying Culture)! বসের বকুনি যদিও অপরাধ নয়! তবে তিরস্কার? এবার থেকে তাও আর অপরাধ নয়! সম্প্রতি সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় ক্যারল ও সন্দীপ মেহতার বেঞ্চ এমনই রায় দিয়েছে। আগে এই ধরনের অভিযোগ ও ঘটনায় জেলে হতে পারত। ২০২৪ সালের জুলাই মাস থেকে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ নম্বর ধারায় এ ধরনের ঘটনা অপরাধের আওতায় আসে না।

২০২২ সালের একটি মামলায় ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট অফ পারসনস উইদ ইনটেলেকচুয়াল ডিজ্যা়বিলিটিজ়-এর ডিরেক্টরের বিরুদ্ধে তাঁর এক সহকর্মী অধ্যাপককে চূড়ান্ত অপমানের অভিযোগ এনেছিলেন। এই মামলায় ‘সুপ্রিম’ রায় দিল কোর্ট।

আরও পড়ুন: সাত সকালে দিল্লিতে ভূমিকম্প, রাজ্যবাসীকে সতর্ক থাকার বার্তা মোদির

অভিযোগকরিণী অভিযোগ করেন তাঁর বসের বিরুদ্ধে। উপরমহলে অভিযোগ জানলে তাঁর বস উল্টে তাঁকে আরও বকাঝকা করেন। এতে চূড়ান্ত অপমানিত হন ওই মহিলা। তাঁর আরও অভিযোগ, ২০২০ সালের কোভিড চলাকালীন অফিসে পর্যাপ্ত পরিমাণ কোভিড কিট ছিল না। এতে সংস্থার কর্মীদের মধ্যে ওই রোগ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ প্রসঙ্গে তাঁর বসের কোনও হেলদোলও ছিল না।

এ নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কোনও সম্ভাবনা বা ধারণার উপর ভিত্তি করে কারোর উপর কোনও অভিযোগ আনা যায় না। ইচ্ছাকৃত অপমান বা অসম্মান, নিম্ন রুচির অপমানজনক কথা বা অযথা টক্সিক পরিবেশ না থাকলে, অফিসে সিনিয়র বা বসের অপমান কখনও গ্রহণযোগ্য অপরাধ বলে ধরা হবে না। এটি চাকরির অঙ্গ। কর্মক্ষেত্রে কোনও কর্মীকে মনোযোগী ও যুক্তিযুক্ত হওয়া জরুরি। নিজের কাজও অত্যন্ত দায়বদ্ধ ভাবে করা উচিত বলেই মনে করে সুপ্রিম কোর্ট।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 slot WDBOS SLOT GACOR