Wednesday, June 17, 2026
HomeScrollসংসদে সেদিন কেন ছিঁড়েছিলেন কাগজ? জানালেন মুখ্যমন্ত্রী

সংসদে সেদিন কেন ছিঁড়েছিলেন কাগজ? জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: অধিবেশনে নেই বিজেপি (Bjp) বিধায়করা। ইতিপূর্বে, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিরোধী দলের কেউ ছিল না। বিধানসভা বাজেট অধিবেশনে এসে বিজেপিকে খোঁচা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বললেন, “সংসদে তো আমরা বিরোধী। কিন্তু, সেখানে বৈঠক ডাকলে আমাদের সাংসদরা যান।”

সোমবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধিবেশন কক্ষে কাগজ ছিঁড়েছিলেন। এ প্রসঙ্গে তৃণমূল প্রশ্ন বিজেপির বক্তব্য, সংসদে কাগজ ছুঁড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই বিতর্কের জবাব দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: শিক্ষকের বিরুদ্ধে দিনের পর দিন স্কুলে না আসার অভিযোগ

অধিবেশনে বক্তব্য পেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি তখন কাগজ ছিঁড়েছিলাম কেন? আমি তখন একা ছিলাম সংসদে। আমাকে কোনও কিছু বলতে দেওয়া হত না। বিজেপি, সিপিএম, কংগ্রেস একসঙ্গে আমাকে বলতে দেয়নি। সাতদিন ধরে নোটিস দেওয়ার পরও একটা কথা বলতে দেয়নি। ২০০৪ সালের লোকসভা ভোটে বাংলায় ৩৯ শতাংশ ভোট পাওয়ার পরও যখন একা হয়ে গিয়েছিলাম, আমায় একটা ভাষণ দিতে দেওয়া হত না। সংসদে প্রশ্ন করতে দেওয়া হত না। এরা তো রোজ বলে। আমি নিজে এদের প্রশ্নের উত্তর দিয়েছি।”

বিরোধীদের অভিযোগ, বিধানসভায় একসময় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার-টেবিল ভেঙেছিলেন। মমতা বলেন, “বলা হচ্ছে, আমি নাকি চেয়ার-টেবিল ছুড়েছি। আমি স্পিকারকে বলব, আমাকে প্রমাণ দিতে হবে। আমাকে সিঙ্গুরে ঢুকতে দেওয়া হয়নি। সিঙ্গুর থেকে ফিরে তদান্তনীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম বিরোধী দলনেতার ঘরে। আমাকে পুলিশ ডেকে আটকাল। আমি বললাম, বিরোধী দলনেতাকে খবর দিন। তা সত্ত্বেও আমাকে মারা হল। তখন আমাদের বিরোধী দল আমাকে নিয়ে এল ভিতরে। আমি তাদের সব ঘটনা বললাম।”

দেখুন আরও খবর:

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO