Sunday, July 5, 2026
HomeScrollODI থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ

ODI থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ

ওয়েব ডেস্ক: একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সেমিফাইনালে ভারতের কাছে হারের ১৫ ঘণ্টা পরেই এই সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। এবার থেকে শুধু টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করবেন স্মিথ।

প্রেস বিজ্ঞপ্তিতে স্মিথ বলেন, “একটা দারুণ রাইড ছিল যার প্রত্যেকটা মিনিট উপভোগ করেছি। কত অসাধারণ সময় অনবদ্য স্মৃতি রয়েছে। এত অসাধারণ সহ খেলোয়াড়দের সঙ্গে দু’বার বিশ্বকাপ জেতা সবথেকে সেরা।” স্মিথ জানান, এবার ২০২৭ ওডিআই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার পালা, এটাই আমার জায়গা করে দেওয়ার সেরা সময়।

আরও পড়ুন: আর্সেনালের ৭ গোল! মাদ্রিদ ডার্বি জিতল রিয়াল

১৭০টি ওডিআই ম্যাচ খেলেছেন স্মিথ। ৪৩.২৮ গড়ে ৫৮০০ রান করেছেন তিনি। রয়েছে ১২টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান। ২০১৫ সালে আইসিসির (ICC) বর্ষসেরা ওডিআই দলে নির্বাচিত হয়েছিলেন। সে বছরেই মাইকেল ক্লার্কের নেতৃত্বে একদিনের বিশ্বকাপ জেতেন স্মিথ। এরপর ২০২৩ বিশ্বকাপেও ট্রফি জয়ের স্বাদ পান। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে অভিষেক হয়েছিল স্মিথের। এসেছিলেন লেগস্পিনার-অলরাউন্ডার হিসেবে, পরে খাঁটি ব্যাটার হয়ে ওঠেন।

তবে ওডিআই নয়, স্মিথ টেস্ট ক্রিকেটে (Test Cricket) সেরাদের একজন। ওডিআই থেকে অবসর নিয়ে এবার টেস্টই খেলবেন। তিনি বলেন, “টেস্ট ক্রিকেট এখনও আমার অগ্রাধিকার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অপেক্ষা করে আছি। শীতে ওয়েস্ট ইন্ডিজ তারপর ঘরের মাঠে ইংল্যান্ড। এই মঞ্চে এখনও অবদান রাখতে পারি বলে আমার বিশ্বাস।”

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT