Wednesday, June 17, 2026
HomeScrollকলকাতার বেআইনি নির্মাণ মামলায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার বেআইনি নির্মাণ মামলায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: কলকাতার (Kolkata) একটি বেআইনি নির্মাণ প্রসঙ্গে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানাল, বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিতেই হবে, এক্ষেত্রে বিচার বিভাগীয় হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

বেআইনি এবং অনুমোদনহীন নির্মাণের ক্ষেত্রে কোন আপস নয়। এমন নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ স্থগিত রেখে আইনি অনুমোদনের প্রার্থনা খারিজ করে ফের জানাল সুপ্রিম কোর্ট। ওই নির্মাণ অবশ্যই ভেঙে ফেলতে হবে বলেও মন্তব্য আদালতের।

যারা আইন ভাঙছে, তাদের রক্ষা করার জন্য কোনও আইনি সুবিধা নয়। না হলে বেআইনি নির্মাণকে (Illegal Construction) উৎসাহ দেওয়া হবে। অন্যভাবে দেখলে, যাঁরা আইন মেনে চলতে চান, তাঁদের স্বার্থ রক্ষা করার জন্যও এমন কঠোর আইনি ব্যবস্থা প্রয়োজন। না হলে আইনি কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে। নিয়ম অনুসারী সমাজের জন্য যা প্রয়োজন। এমন মন্তব্যসহ কলকাতা হাইকোর্টের নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ বহাল রেখে অভিমত প্রকাশ করলেন বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন।

আরও পড়ুন: টানা ১৯ দিন বাতিল একাধিক লোকাল ট্রেন

বেআইনিভাবে দুটি তলা নির্মাণ করে ফেলার পর তা নিয়মিতকরণের জন্য যিনি প্রার্থনা করছেন, তাঁকে কোনও আইনি সুবিধা নয়। আইনের শাসন বজায় রাখার স্বার্থে তা হতে পারে না। বিচার বিভাগীয় হস্তক্ষেপের ক্ষেত্রেও নির্দিষ্ট নীতি আছে। আদালত সেই নীতির বাইরে যেতে পারে না। বিচার সর্বদাই হবে আইন অনুসারী। কিন্তু যন্ত্রণা নিয়ে আমাদের দেখতে হচ্ছে যে, বহু রাজ্য সরকারই বিষয়টি মাথায় রাখছে না। মোটা টাকা অর্থ আয়ের স্বার্থে রেগুলারাইজেশন অফ আনঅথরাইজড ডেভেলপমেন্ট আইনের মতো ব্যবস্থা চালু করছে। তাই আদালতকে কঠোরতম দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। বেআইনি নির্মাণকে বিচারবিভাগীয় নির্দেশ দিয়ে নিয়মিতকরণ করা যাবে না। তাতে সকলেরই মঙ্গল সাধন হবে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO